চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদীকে টুইটার নিষিদ্ধের অনুরোধ করে হাসির পাত্র কঙ্গনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

গত কয়েকদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউত একের পর এক বিস্ফোরক টুইট করে ঝড় তুলছেন সোশ্যাল মিডিয়াতে। এবার মাইক্রো-ব্লগিং সাইট টুইটারের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করলেন এই অভিনেত্রী। এমনকি ভারতে টুইটার ব্যান করার ব্যপারেও কড়া মন্তব্য করেছেন তিনি।

এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে করা টুইটে পৃথ্বীরাজ চৌহানের মতো ভুল না করার আহ্বান জানিয়েছেন কঙ্গনা।

টুইটে তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জী, যে ভুল মহান যোদ্ধা পৃথ্বীরাজ চৌহান জী করেছিলেন আপনি সেই ভুল একদম করবেন না। যেই ভুল ছিল কাউকে মাফ করে দেওয়া। টুইটার যতই মাফ চেয়ে থাকুক, আপনি একদম মাফ করবেন না। কারণ তারা ভারতের গৃহযুদ্ধের ষড়যন্ত্র করেছিল। #ব্যানটুইটারইন্ডিয়া

মূলত ভারতের কৃষক আন্দোলন নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ১২০০ অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। বুধবার টুইটারের তরফে জানানো হয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পাঠানো তালিকা ধরে অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু অ্যাকাউন্ট ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

এরপরেই টুইটারের তরফ থেকে আরও একটি টুইট সামনে আসে। জানানো হয়, সংবাদমাধ্যম, রাজনীতিবিদ, আন্দোলনকারীদের টুইটার অ্যাকাউন্টে হস্তক্ষেপ করবে না টুইটার। ভারতীয় সংবিধান মেনেই মানুষের বাক স্বাধীনতার পক্ষে কাজ করে যাবে টুইটার কর্তৃপক্ষ।

সেই টুইটকে কেন্দ্র করে আবারও টুইটারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপ দাগেন কঙ্গনা। ‘কে বানিয়েছে তোমাকে? তুমি কে? তোমাকে প্রধান বিচারপতি কে বানিয়েছে? একদল মাদকাসক্ত আমাদের নিয়ন্ত্রণ করতে চাইছে’- বলে মন্তব্য করেন কঙ্গনা।

Reneta

টুইটারকে ট্যাগ করে আরও একটি টুইটে কঙ্গনা লেখেন, তোমার টাইম শেষ হয়ে এসেছে। সময় এসেছে ‘কু’ অ্যাপে জয়েন করার। আর তাতেই যেন আরো একবার নেটিজেনদের হাসির পাত্রে পরিণত হলেন এই অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রানাউতকৃষক আন্দোলনটুইটটুইটারবলিউডমোদী
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT