চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির শপথ অনুষ্ঠানে থাকবেন মমতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আগামী বৃহস্পতিবার ৩০মে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সংস্থা এএনআই এর বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন জানিয়ে মমতা ব্যানার্জী বলেন, আমি অন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছি। যেহেতু এটি আনুষ্ঠানিক আয়োজন, আমরা এতে অংশ নেয়ার চিন্তা করেছি।

আজকেই মমতা ব্যানার্জীকে এই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। আজকেই তিনি তার মতামতও জানালেন। আবার একইদিনে তৃণমূলের অনেক সম্ভাব্য নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা মুকুল রায়ের ছেলের নেতৃত্বেই তারা বিজেপিতে যোগ দেন।

বৃহস্পতিবার জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিবেন দ্বিতীয়বার নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উপস্থিত থাকবেন।

তবে এখন পর্যন্ত এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে।

এবারের লোকসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। মমতা ব্যানার্জীর ঘাটি পশ্চিমবঙ্গেও ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। গত নির্বাচনে যেখানে দুটি আসন পেয়েছিল তারা, এবার সেখানে ১৮টি আসনে জয় পেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদির শপথমমতা ব্যানার্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT