চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির বক্তব্য আর মিয়ানমার অভিযানে পাকিস্তানের রণহুংকার

নাফিস ইফতেখারনাফিস ইফতেখার
৬:৪০ পূর্বাহ্ন ১১, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

ঢাকা সফরে নরেন্দ্র মোদির কিছু বক্তব্য আর মিয়ানমার ভূ-খণ্ডে ভারতের জঙ্গিবিরোধী অভিযানের পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ফর্মেশন কমান্ডারদের বৈঠক থেকে পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরীফ ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, পাকিস্তানের দিকে কারো কুদৃষ্টি দেয়ার সাহস করাও উচিৎ হবে না। পাকিস্তান যে কোনো মূল্যে তার সার্বভৌমত্বকে রক্ষা করবে।

পাকিস্তান সেনাপ্রধানের এমন বক্তব্যের কারণ খুঁজতে চলতি সপ্তাহের শুরুতে যেতে হবে।

শুরুটা ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে, যখন সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকার কঠোর সমালোচনা করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, পাকিস্তান সবসময়ই ভারতকে বিশৃঙ্খল করার চেষ্টা করে আসছে। তারা সন্ত্রাসবাদকে প্রশয় দিচ্ছে বলেই একের পর এক ঘটনা ঘটেই চলেছে।

১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের সহায়ক ভূমিকা নিয়েও কথা বলেন মোদি।

পুরনো অপমানের কথা মনে করিয়ে দেওয়ায় নরেন্দ্র মোদির ওই বক্তব্য স্বাভাবিকভাবেই ইসলামাবাদের গাত্রদাহের কারণ হয়। প্রথমে মোদির বক্তব্যের তীব্র সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

’৭১ প্রসঙ্গে মোদির বক্তব্যের সমালোচনা করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, এটা দুঃখজনক যে ভারত ‘অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ’ করার কথা স্মরণ করে গর্ব বোধ করে।

Reneta

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানও মোদির বক্তব্যের নিন্দা জানান। ইমরান বলেন, মোদি ভারতের দারিদ্র দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন, তার সেটা নিয়েই ব্যস্ত থাকা উচিৎ।

ভারতের বক্তব্যের বিষয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিও কামনা করে পাকিস্তান।

কূটনৈতিক পর্যায়ে বক্তৃতা-বিবৃতিতে ঘটনা সেখানেই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু হয়নি।

৪ জুন (বৃহস্পতিবার) ভারতের মণিপুরে ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে ২০ জওয়ানকে হত্যা করে মিয়ানমার সীমান্ত পেরিয়ে ঢোকা জঙ্গিরা। শনিবার ঢাকায় আসেন নরেন্দ্র মোদি। ঢাকায় অবস্থানের সময়েই মিয়ানমার ভূ-খণ্ডে ঢুকে পাল্টা জঙ্গিবিরোধী অপারেশন চালাতে ভারতের সেনাবাহিনীকে সম্মতি দেন তিনি। রোববার মোদি ঢাকা ছাড়েন।

আর সোমবার রাতে স্যাটেলাইট চিত্র ও ড্রোনের সহায়তায় মিয়ানমার সীমান্তের ভেতরে জঙ্গিদের আস্তানা সনাক্ত করে অভিযান চালায় ভারতের সেনাবাহিনী। অপারেশনে ৬০ জঙ্গির মৃত্যু হয়।

সফল অপারেশনের পর ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, জঙ্গি হুমকি থাকলে ভারত যে কোনো দেশের যে কোনো স্থানে অভিযান চালাবে।

এমন বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান ভারতকে স্মরণ করিয়ে দেন, পাকিস্তান মিয়ানমার নয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ভারত যদি শিক্ষা দেয়ার কথা বলে; তবে জেনে রাখা ভালো- পাকিস্তানও ভারতকে শিক্ষা দেয়ার ক্ষমতা রাখে।

পাকিস্তানের রাজনীতিকদের অভিযোগ, কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারতের অভিযান চালানোর হুমকি জাতিসংঘের সনদের পরিপন্থী। বরং ভারতের এমন বক্তব্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।

তবে, সার্বভৌমত্ব রক্ষার কথা বললেও, পাকিস্তানের জন্য নিজের দেশে বিদেশী বাহিনীর জঙ্গিবাদবিরোধী তৎপরতা নতুন কিছু নয়। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে রাতের আঁধারে অপারেশন চালিয়ে আল কায়েদা’র প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিলো মার্কিন সামরিক বাহিনী।

অপারেশনের পর পাকিস্তান সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, তাদের অবগতিতেই যুক্তরাষ্ট্র ওই অভিযান চালায়। এছাড়াও, পাকিস্তানের ওয়াজিরিস্তানে ৯/১১ এর পর থেকে যুক্তরাষ্ট্র জঙ্গি দমনের নামে বারবার ড্রোন হামলা চালিয়ে আসলেও- তা নিয়ে পাকিস্তান সরকারকে খুব কমই সরব হতে দেখা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-পাকিস্তানমোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT