চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদিকে শুভেচ্ছা জানিয়ে বিপাকে শাবানা আজমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ন ২৫, মে ২০১৯
বিনোদন
A A

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পাওয়ায় টুইটারে মোদিকে অভিনন্দন জানিয়েছেন বলিউড তারকারা। অভিনেত্রী শাবানা আজমিও বাদ যাননি এই তালিকা থেকে। কিন্তু শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন ‘বিজেপি বিরোধী’ এই অভিনেত্রী।

টুইটারে শাবানা আজমি লিখেছেন, ‘এটা ভারতের জনগণের শক্তিশালী জনমত। অভিনন্দন নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’।

মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করা পরপরই শাবানা আজমিকে নিয়ে কটাক্ষ করা শুরু হয়। তাকে অনেকেই ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন। আর সমালোচনার কারণ হলো, তার এক মুখে দুই কথা।

কিছুদিন আগেই শাবানা আজমি খবরের শিরোনামে এসেছিলেন মোদি বিরোধী কথা বলায়। শোনা গিয়েছিল শাবানা আজমি মন্তব্য করেছেন, মোদি জিতলে ভারত ছেড়ে দিবেন। শাবানা আজমি অবশ্য বিষয়টি অস্বীকার করে বলেছেন, এমন কোনো মন্তব্য তিনি করেননি। তবে নির্বাচনের আগে বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের হয়ে প্রচারণা চালিয়েছেন শাবানা আজমি। তাই হঠাৎ সুর পাল্টে মোদিকে শুভেচ্ছা জানানোর বিষয়টি নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা। ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডমোদিলিড বিনোদনলোকসভা নির্বাচনশাবানা আজমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সারাদেশে একযোগে হামের টিকা দেওয়ার সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

হাসপাতালে ভর্তি জুবিন গার্গের স্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬

চার্চ নেতাদের সাথে ইস্টারের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

‘নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’, জানানো হবে ইউনেস্কোকেও’

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT