চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদিকে বললাম, উই আর ফাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৫
মতামত
A A

রোববারের সকাল পৌনে ৯টা। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলেন পুরনো ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। অত্যন্ত সাদামাটা পোশাকে ছিলেন মোদি। দূর থেকে দেখা যে মোদিকে আমরা চিনতাম, সামনাসামনি দেখায় তার চেয়ে অনেক সাধারণ মনে হলেও ব্যক্তিত্বে তিনি অসাধারণ।

তার সঙ্গে দেখা হওয়ার পর, কিছু কথার সময় মনেই হয় নি এতো বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি। মুখোমুখি দেখা আর কথায় অত্যন্ত প্রাণখোলা জনমানুষের এক প্রতিনিধিই মনে হয়েছে।

মোদি মন্দিরে প্রবেশ করেই সোজা চলে যান মন্দিরের পূজোর ঘরে। মন্দিরে যাওয়ার সব নিয়ম মেনে জুতা খুলে খালি পায়েই প্রবেশ করেন তিনি। সেখানে তিনি পূজো-অর্চনা সেরে আসেন প্রায় ঘন্টাখানেক আগে থেকে অপেক্ষমান সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের ৩৭ জন প্রতিনিধির সঙ্গে কুশল বিনিময় করতে। প্রতিনিধিদলে আমার থাকার সৌভাগ্যও হয়েছিলো।

মন্দিরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। কুশল বিনিময়ের আগে ঢাকেশ্বরী মন্দিরের রেপ্লিকা মোদির হাতে তুলে দেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি জে এল ভৌমিক। উত্তরীয় পরিয়ে দেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত।

এরপর একে একে সবার সঙ্গে হাত মিলিয়ে আমার সামনে নরেন্দ্র মোদি। সকাল থেকেই ভেতরে ভেতরে একটা উত্তেজনা বিরাজ করছিলো। মন্দিরে যাওয়ার এসবি পাসতো গতকালই পেয়েছি। কিন্তু মন্দিরে গিয়ে কি মোদির কাছাকাছি যেতে পারবো?

অবশেষে সেই ক্ষণটি যখন এলো কি বলবো মোদিকে ভাবছিলাম তখন। নাম বলে পরিচয় দিলাম বেদান্ত সাংস্কৃতিক মঞ্চের উপদেষ্টা হিসেবে। পাশাপাশি জানালাম, টিভি জার্নালিস্ট; চ্যানেল আইয়ে কাজ করি।

ভারতের প্রধানমন্ত্রী জানতে চাইলেন, ‘হাউ আর ইউ? হাউ আর ইউ পিপল’। প্রশ্নটার গভীরতা বুঝে উত্তর দিলাম ‘উই আর ফাইন’।

মন্দিরে ছিলো কঠোর নিরাপত্তা। তারপরও ছিলো না কোনো বাড়াবাড়ি। রিপোর্টিং জীবনে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে নিরাপত্তার নামে যে বাড়াবাড়ির অভিজ্ঞতা রয়েছে, মোদির মন্দির পরিদর্শনে ছিলো তার উল্টো চিত্র।

আমি যে সংগঠনের পক্ষ থেকে এ অনুষ্ঠানে ছিলাম সেই সংগঠনের সভাপতি সাংবাদিক কিশোর সরকার, সাধারণ সম্পাদক বিনয় জয়ধর এবং সংগঠনের উপদেষ্টা পান্নালাল দত্তও ছিলেন জাতীয় মন্দিরে। ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা।

নেপালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিকও ছিলেন সেখানে। এছাড়াও পূজা উদযাপন পরিষদের নেতাদের মধ্যে কাজল দেব নাথ, নারায়ণ সাহা মনি এবং রানা দাশগুপ্তসহ সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্টজনেরা শুভেচ্ছা বিনিময় করেছেন নরেন্দ্র মোদির সঙ্গে।

ট্যাগ: মোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক স্পিকার রাজ্জাক আলী মারা গেছেন

পরবর্তী

ফেনীতে অস্ত্রসহ গ্রেফতার ২৬ জনকে থানায় হস্তান্তর

পরবর্তী

ফেনীতে অস্ত্রসহ গ্রেফতার ২৬ জনকে থানায় হস্তান্তর

আহছানিয়া মিশনে বিশ্ব ক্যান্সার সার্ভাইভারস দিবস

সর্বশেষ

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT