চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

’মোড়ক উন্মোচন’ এবং টিমুনী খানের তেত্রিশ বছর

আদিত্য শাহীন আদিত্য শাহীন
৪:৩১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
শিল্প সাহিত্য
A A

তেত্রিশ বছর কাটছে। কারো কথা রাখার কথা ছিল না। এভাবেই চলার কথা ছিল দিন। বহু মানুষ তাকে দেখছে তেত্রিশ বছর ধরে। নবীন লেখকের কাছে তার মুখের বাক্যগুলো প্রথম চেনা আতশবাজির মতো।

নিজের বইয়ের মোড়ক খুলতে দাঁড়িয়ে অনেকেরই অন্যরকম শিহরণ ও হৃদস্পন্দন থাকে। অনেকে আবেগ ঢেলে কত কথা বলেন। কেউ জীবনের প্রথম বক্তৃতা হিসেবে অনলবর্ষি এক ভাষণ দিয়ে ফেলেন। তার সবকিছুই সুন্দর ভাঁজ করে একই মাপে সপ্রশংস চিত্তে কেটে একটি সুন্দর আকার দিয়ে দেন টিমুনী খান। অন্য কিছু দিয়ে কাটেন না। কাটেন মুখের কথা দিয়ে। হাসি হাসি মুখে থাকে কিঞ্চিৎ কঠোরতাও। একই কাজ করতে করতে এমন কাজী হয়ে উঠেছেন, নিজে ঘুমিয়ে পড়লেও মুখই যেন ঠিকঠাক দায়িত্ব পালন করে যায়। কোনোদিন গলা বেশি চড়ে যায়নি। কোনোদিন গলা নামেনি এতটুকু। ঠিকঠাক মাঝারি চালের বাক্য তৈরি করে ছড়িয়ে দিচ্ছেন একই পাণ্ডুলিপি একই সুরে নিয়মিত পাঠের মতো।

যার বই বের হয়নি, বইমেলায় নতুন এসেছেন। মোড়ক উন্মোচনের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছেন। একটি মোড়ক উন্মোচন পর্ব দেখেছেন, তার মন আটকে যাবে নতুন বই প্রকাশের নেশায়। কয়েক মিনিটের বিশেষণসমৃদ্ধ ভাষায় টিমুনী খানের উপস্থাপনার প্রেমে পড়ে যাবে সে। মনে হবে নিজের একটি বই নিয়ে এসে এভাবে দাঁড়াই। আর টিমুনী খান বলতে থাকুক আমার মনের কথা। আমাকে উপস্থিতদের মাঝে উঁচু করে ধরুক।

Banglabid

বইমেলার এক আলাদা আকর্ষণ মোড়ক উন্মোচন। ১৯৮৯ সাল থেকে বইমেলায় মোড়ক উন্মোচনের বিষয়টি চালু হয়েছে। প্রথম থেকেই এই পর্বে উপস্স্থাপনার কাজটি টিমুনী খান করছেন। সেই হিসেবেই তেত্রিশ বছর। এটি বিশেষ এক ধরণের কাজ। প্রকাশক পাঠক ক্রেতার পরও একজন টিমুনী খান অনেক লেখকের জন্য অনেক কিছু। আলাদা এক শক্তিদায়ক চরিত্র। খুব মাপা কথা। দারুণ স্মরণশক্তি। দশ বছর আগেও যদি আপনার সঙ্গে বাতচিৎ হয়ে থাকে, দেখবেন সামনে গেলে বিষয়বস্তুসহ তথ্য হাজির করে দেবেন। মুখে হাসি এনে অথবা না এনে এক সরস বাক্য বলে দেবেন, আপনি ফিরে যাবেন দশ বছর পেছনে।

মোড়ক উন্মোচন পর্বের উপস্থাপনের সময় টিমুনী খান বই ও লেখকের ধরণ বুঝে কিছু লোভনীয় বিশেষণের প্রবাহ ছাড়েন, চুলচেরা মাপকাঠিতে ফেলতে গেলে হবে না। লেখক সেই প্রবাহে কিছু সময়ের জন্য হলেও হারিয়ে যান। এ এক অন্যরকম স্বপ্নপ্রবাহ।

বছরের অন্যান্য সময় টিমুনী খানকে দেখা যায় না। তিনি একজন কবি, ছড়াকার ও সংগঠক। সাংবাদিকতাও করেন। বইমেলাকেন্দ্রিক মানুষগুলো তাকে বইমেলায় দেখেন। বোধ করি তেত্রিশ বছর ধরে একই চেহারায়, একই চাঞ্চল্যে দেখা যাচ্ছে তাকে। পরিবর্তন কিছু তো হয়েছেই। কিন্তু সামগ্রিক পরিবর্তনের সঙ্গে সেটি মানিয়ে গেছে।

Reneta

কিছু কিছু বিষয় থাকে পাল্টে গেলে অন্যরকম লাগে। সময়ের সঙ্গে সেসব জিনিসের পরিবর্তন না হওয়াই ভালো। যখন বইমেলায় গণমাধ্যমের ভীড় ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তখন টিমুনী খানের উপস্থাপনা চিত্তাকর্ষক ছিল। নির্ভুলভাবে বড় বড় বাক্য উচ্চশব্দে ছুঁড়ে দেয়ার আলাদা মাত্রা ছিল। এখন চারদিকে কথা আর কথা। বইমেলা থেকে কতজন কতকিছু বলছেন, উপস্থাপন করছেন, মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, এই সময়ে টিমুনী খানের বিশেষত্ব বিশেষভাবে আঁকতে পারবে না নতুনেরা। তাদের কাছে অন্যরকম লাগবে। কিন্তু কাজটি এমনই হওয়া উচিৎ। এটি এক ঐতিহ্যের মতো।

মোড়ক উন্মোচনে গড়সাপটা সব লেখককে গভীর ব্যঞ্জনায় সম্মানিত করা উচিৎ। কারণ, এটি তার গ্রন্থের উন্মোচন পর্ব। এর গভীরতা টিমুনী খান যেভাবে বোঝেন, অন্য কেউ তা বোধ করি বুঝবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাঙালির সপ্তম ঋতুমোড়ক উন্মোচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মে মাসের প্রথম দিকে শেষ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ

পরবর্তী

আবাহনীকে হারিয়ে নবাগত রূপগঞ্জ টাইগার্সের শুরু

পরবর্তী
ক্রিকেট ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনীকে হারিয়ে নবাগত রূপগঞ্জ টাইগার্সের শুরু

চেলসি ফুটবল ক্লাবের ভবন ও দর্শকদের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

৩.৫ বিলিয়ন ডলারে চেলসি কিনতে চায় সৌদির মিডিয়া গ্রুপ

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT