চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ওসিসহ আহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সড়কে দুর্ঘটনায় রামপুরা থানার ওসি তদন্তসহ তিনজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে আহতদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি জব্দ ও চালক শাতিল আহমেদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রামপুরা থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদ পারভেজ, চালক কনস্টেবল মোহসিন এবং আনসার আকিদুল ইসলাম।

Banglabid

ট্রাফিক পশ্চিম বিভাগ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম দিক থেকে রামপুরা থানা পুলিশের ওই গাড়িটি আসছিল। পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেল উল্টো লেনে পশ্চিমের দিকে যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেলটি পুলিশের পিকআপ ভ্যানের সামনে পড়ে ইউটার্ন নিতে গেলে দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পিকআপটি ফুটপাতে তুলে দেন। সেখানে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষে পিকআপের সামনের ইঞ্জিনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আঘাতপ্রাপ্ত হন পিকআপে থাকা তিনজনই।

এরপর এপিবিএন ও শেরেবাংলা নগর থানার তত্ত্বাবধায়নে সোয়া ১১ টার দিকে গাড়িটি র‍্যাকারের মাধ্যেমে পিকআপ ভ্যান  সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। রাস্তার একপাশে এই দুর্ঘটনা ঘটায় যান চলাচলে কোনও বিঘ্ন হয়নি।

Reneta

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, গাড়িটি রামপুরা থানার গাড়ি। জানতে পেরেছি, গাড়ির চালক তদন্ত কর্মকর্তাকে নিয়ে চন্দ্রিমা উদ্যানের লেক রোড দিয়ে যাওয়ার সময় সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে পড়ে। সেটাকে বাঁচাতে গিয়ে গাড়িটি ফুটপাতে উঠে যায়।

শেরে বাংলা নগর থানা সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি জব্দ ও চালক সাতিল আহমেদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি পশ্চিম শেওড়া পাড়ায় থাকেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন, আমাদের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে তিন জন আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনের বিস্ময়কর পাথর বন

পরবর্তী

‘কণ্ঠ’র মালিকানা অর্ধেকটা বাংলাদেশের!

পরবর্তী

‘কণ্ঠ’র মালিকানা অর্ধেকটা বাংলাদেশের!

মালান-মরগান তাণ্ডবে বিধ্বস্ত কিউইরা

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT