চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মৈত্রী সেতু’: বন্ধুত্বের আরেক স্মারক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৪ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
সম্পাদকীয়
A A

বাংলাদেশের সাথে ভারতকে সরাসরি যুক্ত করবে- প্রথমবারের মতো এমন একটি সেতুর উদ্বোধন হলো মঙ্গলবার। খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপরে দুই দেশের সীমান্তকে জুড়ে দেওয়া সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরই মধ্যে নতুন ‘বাণিজ্য করিডোর’ পরিচিতি পাওয়া সেতুটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’। রামগড়ের সঙ্গে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম শহরকে যুক্ত করা সেতুটির দৈর্ঘ্য ১ দশমিক ৯ কিলোমিটার। এর নির্মাণ ব্যয়ের (১৩৩ কোটি রুপি) পুরোটাই বহন করেছে ভারত। সাড়ে ৫ বছর সময় নিয়ে দেশটির ‘ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ সেতুটি নির্মাণ করেছে।

মূলত এই সেতু থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার। যে কারণে ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহন অনেক সহজ হয়ে আসবে। এর আগ পর্যন্ত ত্রিপুরার নিকটতম বন্দর কলকাতার দূরত্ব ছিল কমপক্ষে ১৬০০ কিলোমিটার। তাই এই সেতুর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসারের বিশাল এক সম্ভাবনা দেখছে দুই দেশের ব্যবসায়ীরা। তারা বলছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের চেহারাটাই আমূল বদলে দেবে এই ‘মৈত্রী সেতু’।

Banglabid

আর সেই সম্ভাবনার কথা উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠেও। তিনি এই সেতুকে দুই দেশের বাণিজ্য এবং মানুষে মানুষে সংযোগের নতুন এক অধ্যায়ের সূচনা বলে উল্লেখ করেছেন। তার মতে, এটা হবে চট্টগ্রাম বন্দর থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছানোর প্রবেশদ্বার।

নতুন এই সেতুকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার স্মারক বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতুবন্ধনই রচনা করবে না বরং ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখবে।

সব দিক বিবেচনা করে আমরা বলতে পারি, এই সেতু দুই দেশের সুদীর্ঘ সময়ের বন্ধুত্বের আরেকটি স্মারক। যা একটি সেতুর চেয়েও অনেক অনেক বেশি। কেননা এই সেতু দিয়েই এখন দুই দেশের পর্যটন থেকে শুরু করে ব্যক্তি যোগাযোগাও বাড়বে। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের জন্য সুবিধা হবে।

Reneta

আমরা জানি, এরই মধ্যে ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ। তাতে কম খরচে ও কম সময়ে সেদেশের উত্তর-পূর্বাঞ্চলের পণ্য আনা-নেওয়া খুবই সহজ হয়ে গেছে। যতটুকু বাধা ছিল, তাও সমাধান হয়ে গেছে এই সেতুটির কল্যাণে।

আমরা মনে করি, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে এ এক বিশাল অর্জন। কেননা দু’দেশের মধ্যে পারস্পারিক সম্পর্ক যতটা গভীর হবে- ততই এগিয়ে যাবে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ। আর তাতে দিন শেষে লাভবান হবে উভয় দেশের জনগণই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT