চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে মাসের তুলনায় জুনে মূল্যস্ফীতি কিছুটা কমেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ০৩, জুলাই ২০১৮
অর্থনীতি
A A

চলতি বছরের মে মাসের তুলনায় জুনে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে খাদ্যপণ্যের দাম কমলেও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে।

মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ, জুনে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশে। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে দশমিক শূন্য ৩ শতাংশ।

জুনে সার্বিকভাবে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশে; যা তার আগের মাস মে’তে ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। একই সাথে কমেছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও। এ হার কমে এখন দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৮ শতাংশে। এটি মে মাসে ছিল ৬ দশমিক ৫৬ শতাংশ।

তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। এ হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ। মে মাসে এই হার ছিল ৪ দশমিক শূন্য ৮ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিবিএসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, গত ৬ মাস ধরে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমছে। আন্তর্জাতিক বাজারে চিনি, ডাল ও তেলের দাম কমায় মূল্যস্ফীতি কমেছে। চালের দাম বাড়া-কমার মধ্যে আছে। তবে এবার দেশে বাম্পার ফসল হয়েছে। চালের স্টকও বেশি আছে।

Reneta

বিবিএসের মতে, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, বিদ্যুৎ, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম জুন মাসে বেড়েছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থবছরের শুরুতে বেড়ে গেলেও সবকিছু মিলিয়ে মূল্যস্ফীতি কম আছে। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি একই রয়েছে। এ হার ৫ দশমিক শূন্য ৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক শূন্য ৭ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৬২ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৬ শতাংশে যা তার আগের মাসে ছিল ৪ দশমিক শূন্য ৭ শতাংশ।

শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৬৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক শূন্য ৩ শতাংশে। এটি মে মাসে ছিল ৪ দশমিক শূন্য ৮ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মূল্যস্ফীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ 

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতার বাড়িতে গুলির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

মানিকের গোলে সেমিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
হাসপাতালে মেঝেতেই চলছে চিকিৎসা—অসুস্থ সন্তানকে বুকে আগলে নির্ঘুম রাত পার করছেন উদ্বিগ্ন বাবা-মায়েরা। ছবি: এআই

শিশুদের হাম: হাসপাতালে মা-বাবার অদৃশ্য যুদ্ধ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT