চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে দিবসে বিড়ি শ্রমিকদের র‌্যালি-সমাবেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ন ০১, মে ২০২১
অর্থনীতি
A A

মহান মে দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যালি ও সমাবেশ করেছে বিড়ি শ্রমিকরা।

শনিবার বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিড়ি শ্রমিক নেতারা বক্তব্য প্রদান করেন । এছাড়াও কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, বরিশাল ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যালি সমাবেশ করেছে বিড়ি শ্রমিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। ইতিহাসের ধারাবাহিকতায় আজও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন ও সংগ্রামের পথ বেছে নিতে হচ্ছে।

বক্তারা আরো বলেন, এদেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে লাখ লাখ শ্রমিক জড়িত। তাদের রুটি রুজি নির্ভর করে বিড়ি কারখানায় কাজের উপর। কিন্তু বিদেশি বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রে এ শিল্পটি ধ্বংস হয়ে যাচ্ছে। বিড়িতে মাত্রাতিরিক্ত শুল্ক বৃদ্ধির কারণে বিড়ি কারখানাগুলো বন্ধ  হয়ে যাচ্ছে। ফলে শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশে লাখ লাখ বিড়ি শ্রমিকদের জীবন জীবিকার অবলম্বন বিড়ি শিল্পকে রক্ষার দাবি জানান শ্রমিক নেতারা।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাবিড়ি শ্রমিকর‌্যালী
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ডের রায়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT