চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেয়েরা বিশ্বকাপে যাচ্ছে এটাই গৌরবের’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ নারী দল টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে রোববার। আগেভাগেই হয়ে গেল ফটোসেশন। বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সালমা-রুমানাদের সঙ্গে ছিলেন নাজমুল হাসান পাপনও। বিসিবি সভাপতি বললেন, মেয়েরা বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এটাই গর্বের।

‘আমি মনে করি মেয়েরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে এটাই প্রথম কথা, এটা আমাদের জন্য গৌরবের একটি বিষয়। এখন পর্যন্ত আমাদের নারী দল যে পারফরম্যান্স দেখিয়েছে, খুব ভালো যে তা বলব না, তবে খারাপ না। এশিয়ার চ্যাম্পিয়ন। সেদিক থেকে অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি।’

সঙ্গে নাজমুল হাসান জানালেন ছেলেদের মতো মেয়েদেরও বিশ্বমানের সুযোগ-সুবিধা দেয়ার কথা ভাবছে বোর্ড, ‘এটা তো অস্বীকার করার সুযোগ নেই, ছেলেদের যে ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয় মেয়েদের আমরা তা দিয়ে উঠতে পারিনি। এটা আমাদের জন্য চিন্তার বিষয়, কতো তাড়াতাড়ি তাদের সেই ধরনের সুযোগ-সুবিধা দিতে পারি। এদের মধ্যে আত্মবিশ্বাস আছে। এটাই অনেক কিছু।’

২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ, অস্ট্রেলিয়ায় হবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দশ দলের টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে তারা। স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টিম টাইগ্রেস। ভারত, শ্রীলঙ্কার সঙ্গে অতীতে খেললেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই খেলেনি লাল-সবুজের মেয়েরা।

১৪ ফেব্রুয়ারি আইসিসির প্রটোকলে চলে যাবে সালমা খাতুনের দল। তার আগে মেয়েরা বিসিবির খরচে গোলকোস্টে ক্যাম্প করবে। স্থানীয় দলের সঙ্গে খেলবে তিনটি প্রস্তুতি ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপননারী বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT