চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের ব্ল্যাকমেল করে অনৈতিক সম্পর্ক গড়া আরিফ কোথায়?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
১২:০৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
মতামত
A A
অভিযুক্ত আরিফের ছবি, যিনি মেয়েদের ব্ল্যাকমেল করে নৈতিকতা লঙ্ঘন করতেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আরিফ

আরিফ হোসেন হাওলাদার, শরীয়তপুরের ভেদরগঞ্জের নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তবে এখন আর আরিফ ছাত্রলীগের কেউ নন। তাকে বহিষ্কার করা হয়েছে। যাক সম্মান বুঝি বাঁচল ছাত্রলীগ বা আওয়ামী লীগের!

কত সহজ হিসাব, যখন কেউ এ রকম কাজ করে ধরা পড়ে সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কি মহিমাময় তরিকা! কিন্তু আরিফের এই অপরাধের জন্য দলের যে ভাবমূর্তি নষ্ট হলো, তার কি হবে? তার মূল্য কে দেবে? যে ছয়জনকে ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দিয়েছে তাদের সম্মানহানীর মূল্য কে দেবে?

এর আগেও আমরা দেখেছি, আওয়ামী সংগঠনের কেউ কোনো অপকর্ম করলে প্রথমে চেষ্টা করা হয় তাকে দলের কেউ না বলে চালিয়ে দেওয়া বা প্রচার করা। কিন্তু কোনোভাবে যদি প্রমাণপত্রসহ ধরা পড়ে যায় তখন সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করার রীতি চালু আছে।

বগুড়ার তুফানের কাণ্ড সারাদেশের মানুষ জেনেছে। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে জানা গেছে, তাকে জেল হাজতে সব রকমের সুযোগ সুবিধাও নাকি দেওয়া হয়েছে। তারপর? তারপরের খবর আর কেউ জানে না, আর কোনোদিন জানবে কি না সন্দেহ আছে।

বগুড়ায় মা ও মেয়ে নির্যাতন মামলার অভিযুক্ত আসামি

প্রশ্ন হলো, কেন আওয়ামী লীগ সরকার নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেবে না, ২৪ ঘন্টার মধ্যে আরিফকে ধরিয়ে দিতে হবে। আমাদের পুলিশবাহিনী পারে না এমন কোনো কাজ নেই। সদিচ্ছা থাকলে সব সম্ভব।

আসছে একাদশ সংসদ নির্বাচন। নির্বাচনে জনগনের ভোট লাগবে। যে সচেতন নাগরিক ভোটটি নৌকায় দেবেন বলে মনস্থির করে রেখেছেন, তিনি যখন জানবেন আরিফের এই ঘটনা, তখন কি তার মনে একবারও দ্বিধা কাজ করবে না?

Reneta

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রিয় সংগঠন আওয়ামী লীগ সম্পর্কে এই যে খারাপ ধারণা তৈরি হচ্ছে, এর ফলাফল তো ভোট বাক্সে ঠিকই পাওয়া যাবে।

একজন ছাত্রলীগ নেতা কতটা ক্ষমতাবান নিজেকে মনে করে যে, একের পর এক ধর্ষণ এবং ধর্ষণচিত্র তুলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সমাজ, নিজ পরিবার এবং ওই অসহায় নারীদের পরিবারের কথা একবারও মনে আসেনি।

আমরা দেখতে চাই আরিফকে গ্রেপ্তার করে তার উপযুক্ত বিচার। আরিফদের জন্য আওয়ামী লীগের মত বিশাল সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার যে সংস্কৃতি তৈরি হচ্ছে তা বন্ধ হোক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআরিফ হোসেন হাওলাদারছাত্রলীগধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT