চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের বিশ্বাস ছেলেরা এবার পারবে

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:১২ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে বাংলাদেশ প্রথম শিরোপার মুখ দেখেছে মেয়েদের হাত ধরে। গত জুনে মালয়েশিয়ায় ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয়ে ফেরেন সালমা-রুমানারা। তিন মাস পর একই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার অপেক্ষায় মাশরাফী-মুশফিকরা।

শুক্রবার দুবাইয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টিম টাইগ্রেস দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সালমা ও জাহানারা মনে করেন ভাইয়েরা এবার পারবে।

‘আমরা ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছি। আমি বিশ্বাস করি মাশরাফী ভাইরাও পারবে। এটি সত্যি যে ভারত খুব শক্তিশালী দল। সাকিব ভাই, তামিম ভাই নেই। তাতে আমাদের কিছুটা দুর্বলতা আছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে তাদের ছাড়াই জিতেছি। তার মানে আমাদের ভাইদের যেকোনো অবস্থাতেই লড়াই করার ক্ষমতা আছে।’ টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন এভাবেই বললেন মাশরাফী-মুশফিকদের শিরোপা উঁচিয়ে ধরার সম্ভাবনার কথা।

এশিয়া কাপের প্রতি ম্যাচেই ব্যর্থ হয়েছে টাইগারদের ওপেনিং জুটি। শুরুতে উইকেট হারানোর ক্ষত সংক্রমিত হয়েছে পুরো টপঅর্ডারেই। সালমা মনে করেন সময় হয়েছে ওপেনারদের জ্বলে ওঠার।

‘টপঅর্ডারকে দায়িত্ব নিতে হবে। আমাদের ওপেনিংটা যদি ভালো হয়, বিশেষ করে যারা তরুণ আছে তাদের সিনিয়রদের সঙ্গে অবদান রাখতে হবে। তারা নিজেদের কাজটি করতে পারলে আমি বলব এশিয়া কাপ আমরা জিতবোই। আমাদের নারী দলের পক্ষ থেকে ভাইদের জন্য শুভকামনা।’

টাইগ্রেস দলের পেসার জাহানারা আলম বললেন, ‘আমি মনে-প্রাণে চাই আমাদের মতো ভাইরাও এশিয়া কাপ জিতে ফিরুক। কেনো তারা পারবে না! তাদের সেই ক্ষমতা আছে। ভারত প্রতিপক্ষ তাতে কি? ওদেরতো আমরা আগেও হারিয়েছি। ক্রিকেট এমন একটা খেলা যেখানে বড় দল, ছোট দল বলে কিছু নেই।’

Reneta

আমাদের দেখিয়ে দিতে হবে সাকিব ও তামিম ভাই ছাড়াই আমরা পারি। এখনও তো সিনিয়রদের মধ্যে আমাদের মাশরাফী, মুশফিক, মাহমুদউল্লাহ, মিঠুন ভাই আছেন। তাদের সঙ্গে যদি নতুনরা কিছু করতে পারে, আমি বলবো ইতিহাস বদলাবেই।’ যোগ করেন জাহানারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (সংগৃহীত)।

গণভোট ও জুলাই আদেশকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্চ ১৫, ২০২৬

ক্রেডিট কার্ডে ঋণসীমা বাড়ল, নতুন গাইডলাইন জারি

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিএফআই প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT