চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের ঘরোয়া ক্রিকেট নভেম্বরে

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৫৯ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় ঘরোয়া ক্রিকেট ফেরাতে উদ্যোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে আগামী মাসেই বিসিবির পৃষ্ঠপোষকতায় টি-টুয়েন্টি টুর্নামেন্টে দেখা যাবে তামিম-মুশফিকদের। সালমা-রুমানাদের মাঠে ফেরার অপেক্ষাও খুব বেশি দীর্ঘ হচ্ছে না। নভেম্বরে মেয়েদের ঘরোয়া লিগ আয়োজনের কথা ভাবছে বোর্ড।

বিসিবি পরিচালক ও উইমেনস উইং প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন আগামী নভেম্বরেই মেয়েদের খেলা শুরু হবে।

তিনি বলেছেন, ‘ভিন্ন কোনো টুর্নামেন্ট নয়; মেয়েদের প্রচলিত যে দুটি লিগ হয় (জাতীয় লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ) তার যে কোনো একটি আমরা আয়োজন করব। কোন লিগটা হবে সেটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে বোর্ডে আমরা আলোচনা করছি নারী ক্রিকেট ফেরানোর। এ ব্যাপারে সবাই ইতিবাচক। নভেম্বরে মেয়েদের ঘরোয়া ক্রিকেট ফিরছে।’

তার আগেই জাতীয় দলের হেড কোচ নিয়োগ দেবে বিসিবি। সরাসরি লিগের খেলা দেখেই কোচ এগিয়ে রাখবেন জাতীয় দল গঠনের কাজ।

উইমেনস উইং প্রধান বলেন, ‘কোচ চূড়ান্ত করা নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে। করোনাকালীন সময়ের কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে। শিগগিরই নিয়োগ চূড়ান্ত হবে। হেড কোচ ঘরোয়া লিগ দেখে যেন খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পান সেটি নিশ্চিত করা হবে।’

শফিউল আলম চৌধুরী আরও জানান, হোড কোচের মতামতের ভিত্তিতে নিয়োগ দেয়া হবে কোচিং স্টাফের বাকি সদস্যদের।

Reneta

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে মার্চে মেয়েদের হেড কোচ অঞ্জু জৈনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ায়নি বোর্ড। হেড কোচ, সহকারী কোচ, ট্রেনার, ফিজিও সবাই ছিলেন ভারতীয়।

করোনা বিরতি কাটিয়ে এ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল। জুলাইতে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটি স্থগিত হয়ে যাওয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামা হয়নি সালমা-রুমানাদের। দীর্ঘ অপেক্ষার পর ঘরোয়া লিগ দিয়েই তারা পেতে যাচ্ছেন চেনা জীবনে ফেরার সুযোগ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুশীলননারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একদিন পরই আবারও বাড়ল স্বর্ণের দাম

মে ৬, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বিষয়ে যা বললেন পানিসম্পদ মন্ত্রী

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

এলডিসি উত্তরণে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT