চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের অপূর্ণতা ঘোচানোর বছর ২০২১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। মাঝ রাতে ২০২১ সালকে স্বাগত জানাবেন সবাই। বিদায় নেবে করোনায় ভীতিকর এক বছর, ২০২০। বছরটিতে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মেয়েদের এমনিতেই ম্যাচ খেলার সুযোগ কম। তা আরও কমে গেছে মহামারীর কারণে। ২ মার্চের পর আর মাঠেই নামা হয়নি সালমা-রুমানাদের।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি হয়ে আছে টিম টাইগ্রেসের শেষ লড়াই। এরমাঝে হয়নি দলীয় ক্যাম্প কিংবা ঘরোয়া লিগ। ঘরবন্দি কেটেছে বছরের অর্ধেক সময়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা ঠিক থাকলে ২০২১ হতে পারে মেয়েদের অপূর্ণতা ঘোচানোর বছর। ৩ জানুয়ারি ২৯ ক্রিকেটারের অংশগ্রহণে সিলেটে শুরু হতে যাচ্ছে একমাসের স্কিল ক্যাম্প।

ওয়ানডে সিরিজ খেলতে মার্চের শেষদিকে বাংলাদেশে আসবে সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দল। মাঝের সময়ে জাতীয় লিগ আয়োজনের ভাবনা আছে বিসিবির।

জুনে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করার কথা সালমা-রুমানাদের। সেখানে তৃতীয় দল হিসেবে থাকার কথা পাকিস্তানের। লঙ্কাতেই ২৬শে জুন থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। যেটি ২০২০ সালের জুলাইতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার থাবায় পিছিয়ে যায়।

Reneta

নারী ক্রিকেটের পাইপলাইন তৈরিতেও উদ্যোগী হচ্ছে বিসিবি। ফেব্রুয়ারিতে দেশব্যাপী বাছাই কার্যক্রমের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ দল গঠন করে ক্যাম্প পরিচালনার পরিকল্পনা আছে বোর্ডের। মার্চে অনূর্ধ্ব-১৯ দল তৈরির মিশন রয়েছে।

২০২১ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে একটা দল তৈরি করেছিল বিসিবি। কিন্তু করোনার কারণে অন্তত একবছর পেছাচ্ছে আসরটি। যার আয়োজক দেশ বাংলাদেশ।

সময়মতো বিশ্বকাপ না হওয়ায় যারা সেই দলে ছিলেন, তাদের অনেকেরই বয়স পেরিয়ে যাবে বিশ্বকাপ আসতে আসতে। যে কারণে নতুন করে মার্চে দল গঠন করবে বিসিবি। যারা প্রস্তুত হবেন ২০২২ বিশ্বকাপের জন্য।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেনকে নারী দলের সহকারী কোচ ও মঞ্জুরুল ইসলামকে করা হয়েছে নির্বাচক। নতুন হেড কোচ নিয়োগের ব্যাপারেও অনেকটা এগিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে জানুয়ারিতে দায়িত্ব নেবেন ইংল্যান্ড নারী দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ মার্ক রবিনসন।

নতুন বছরে নতুন করে সাজছে নারী ক্রিকেট। ফেলে আসা বছরের অতৃপ্তি ঘুচিয়ে সালমা-রুমানাদের জন্য আশীর্বাদের বছর হতে যাচ্ছে ২০২১!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ সালডিকেন্সবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT