চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

উনিশের হাত ধরে বাংলাদেশ পেয়েছিল প্রথম বিশ্বকাপ। এবার সাউথ আফ্রিকার মাটিতেই বসছে মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আসরের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেএসপি’তে পড়ুয়া দিশা বিশ্বাসের নেতৃত্বে খেলবে জুনিয়র টাইগ্রেস টিম।

বাংলাদেশ দলে রয়েছে বিকেএসপির এক ঝাঁক ক্রিকেটার। কিছুদিন আগে জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যাওয়া চার ক্রিকেটার আছেন অনূর্ধ্ব-১৯ দলে। তারা হলেন-অধিনায়ক দিশা বিশ্বাস, রাবেয়া, মারুফা আক্তার ও দিলারা আক্তার।

জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ডানহাতি পেসার মারুফার। ১৭ বছরের এই তরুণীও বিকেএসপির শিক্ষার্থী। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে। দলের হেড কোচ দীপু রায় চৌধুরী।

মাগুরার মেয়ে দিশার নেতৃত্বে প্রথম যুব বিশ্বকাপে খেলবে বাংলাদেশ 

টি-টুয়েন্টি সংস্করণে হবে মেয়েদের প্রথম যুব বিশ্বকাপ। নতুন বছরের প্রথম দিন আগামী রোববার সাউথ আফ্রিকার পথে রওনা হবে বাংলাদেশ দল। স্বাগতিক দল ও ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে দিশাবাহিনী।

আগামী ১৪ জানুয়ারি বেনোনিতে বিশ্বকাপের উদ্বোধনী দিনেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ছেলেদের যুব বিশ্বকাপের মতো মেয়েদের এই আসরেও অংশ নেবে ১৬টি দল। পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এ দুটি শহরে ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সে আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তর (সহ-অধিনায়ক), রাবেয়া, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানি সাহা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, উন্নতি সরকার, দিপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন অর্থি, জান্নাতুল মাওয়া, ইভা।

Reneta

স্ট্যান্ডবাই: সুবর্না কর্মকার, নিশিথা আক্তার নিশি, রাবেয়া খাতুন, জুয়ারিয়া ফেরদৌস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ দলবিকেএসপিলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT