চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে চিকিৎসক বানাতে পারলেন না এসআই কোহিনুর

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:১৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, বাংলাদেশ
A A

পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক কোহিনুর আক্তারের স্বপ্ন কেড়ে নিল ডেঙ্গু জ্বর। কোহিনুর স্বপ্ন দেখতেন মেয়ে জাসিয়া জাফরিনকে একদিন চিকিৎসক বানাবেন। কিন্তু কোহিনুরের অকাল মৃত্যুতে সেই স্বপ্ন এখন অনিশ্চিত বলে বিলাপ করছিলেন তার বড় বোন জেবা।

অন্যদিকে বুধবার দুপুরে তার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরের অর্জুনাতে আনা হলে সেখানে নেমে আসে শোকের ছায়া। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেননা কেউ। পরে বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

সরেজমিনে তাদের গ্রামের বাড়িতে গেলে পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত কোহিনুরের বাবা সালাম সেনাবাহিনীর বে-সামরিক পদে কর্মরত ছিলেন। ওই পরিবারে কোহিনুর ছিলেন দ্বিতীয় সন্তান। বাবার কর্মসূত্রে প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন দেশের বিভিন্ন স্কুল থেকে। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তিনি।

এরপর ২০০২ সালে এসএসসি পাস করেন ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। ২০০৪ সালে এইচএসসি পাস করেন শহীদ জিয়া মহিলা কলেজ থেকে। এরপর একটি বে-সরকারি প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে পুলিশের উপ-পরিদর্শক পদে ৩৪তম ব্যাচে যোগ দেন কোহিনুর। যোগদানের পর থেকেই পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন তিনি।

ছোটকাল থেকেই পুলিশ বাহিনীতে যোগদানের প্রবল ইচ্ছা ছিলো তার। কিন্তু মেয়ের স্বপ্ন পূরনের ইচ্ছে দেখে যেতে পারেনি বাবা। কোহিনুরের চাকরিতে যোগদানের আগেই মারা যান তিনি। নিন্মমধ্যবিত্ত পরিবারে টানাপোড়েনের মধ্যে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে কোহিনুরকে। যখনেই মেয়ের কপালে একটু সুখ জুটেছে তখনি মশার কামড়ে জীবন দিতে হলো তাকে। এমনটাই বিলাপ করে বলছিলেন কোহিনুরের মা।

গত শুক্রবার ২৭ জুলাই শরীরে জ্বর অনুভব করে কোহিনুর। রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হতে যায় সে। কিন্তু পরীক্ষা না করে ভর্তিতে অনীহা জানায় কর্তৃপক্ষ। পরে বেসরকারি ক্লিনিক পুপুলারে পরীক্ষা করালে পরদিন শনিবার তার শরীরে ডেঙ্গু ভাইরাাস শনাক্ত হয়। পরদিন রোববার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হয় কোহিনুর। সেখানে ক্রমেই তার শারীরিক অবনতি ঘটতে থাকে। পুলিশ লাইন হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় সোমবার বিকেলে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানেও আসন খালি না থাকায় লালমাটিয়া এলাকার সিটি হসপিটালে কোহিনুরকে ভর্তি করা হয়। শুরু থেকেই আইসিইউতে রাখা হলেও পরে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটি চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অনেকটা চিকিৎসা অবহেলাতেই তার মত্যু হয়েছে বলে আক্ষেপ করছিলেন কোহিনুরের স্বামী জহির উদ্দীন।

স্থানীয় হাঁজী ইসমাইল খাঁ বেসরকারি কলেজের অধ্যক্ষ ছাত্তার খাঁন বলেন, কোহিনুর আমাদের গ্রামের কৃতি সন্তান ছিল। এতো অল্প বয়সে তার মৃত্যু মেনে নেয়া কঠিন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু এক প্রকার রাষ্ট্রের ব্যার্থতা। এই মৃত্যুতে তার পরিবার ও সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। রাষ্ট্রসহ সকলের উচিত এই মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

ভিডিওতে দেখুন বিস্তারিত:

ট্যাগ: এসআই কোহিনুরকোহিনুরডেঙ্গু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানিতে ৩৩ বছরের ক্যারিয়ার শেষ করলেন ড. গোলাম আবু জাকারিয়া

পরবর্তী

ভিআইপি নন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী: তিতাস প্রসঙ্গে হাইকোর্ট

পরবর্তী
করোনা

ভিআইপি নন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী: তিতাস প্রসঙ্গে হাইকোর্ট

শুরুতেই ব্যাটিং বিপর্যয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT