বাবা হওয়ার পর প্রথমবারের মতো মেয়ে মিশা কাপুর ও স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে অবকাশে গেলেন ‘হায়দায়’ খ্যাত শহিদ কাপুর। তবে এবারও পাপারজ্জিদের ক্যামেরা থেকে মেয়েকে আড়াল করে রাখলেন তিনি।
সামাজিক মাধ্যমে শহিদ বরাবরই সক্রিয়। বিয়ের পর থেকে মীরার সঙ্গে শহিদ’র অনেক সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এমনকি বাবা হওয়ার খবরটি তিনিই প্রথম টুইটের মাধ্যমে জানান। সেই অভিনেতিই সামাজিক মাধ্যম এবং মিডিয়া একেবারে মেয়েকে আড়াল করে রেখেছেন।
প্রায় দুই মাস পার হলেও এখনো মেয়ে মিশার ছবি প্রকাশ করেননি শহিদ। সম্প্রতি বিমানবন্দরে একটি ছবিতে তেমন লক্ষণ আবার দেখা যায়।
প্রকাশিত ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে আছেন শহিদ, তবে তোয়ালে দিয়ে তার মুখ ঢাকা। এ সময় এ অভিনেতার পাশে ছিলেন স্ত্রী মিরা।
পরিবারের সঙ্গে ফুরফুরে সময় কাটিয়ে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবতী’ সিনেমার শুটিং শুরু করবেন শহিদ। এছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে শহিদ অভিনীত সিনেমা রেঙ্গুন। সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। এতে আরো অভিনয় করেছেন সাইফ আলী খান এবং কঙ্গনা রাণৌত।








