দুই বছরের চুক্তিতে ২০১৪ সালে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নেওয়া সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ শেষ হওয়ার পথে। জুনেই শেষ হবে তার চুক্তির
মেয়াদ। তবে তার আগেই চুক্তি নবায়ন করে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। শুধু চুক্তি নবায়নই নয়, তার বেতন-ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে
বিসিবি।
বেতন-ভাতা বাড়ানোর আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান।
তিনি বলেন, ‘আমরা হেড কোচের সঙ্গে নতুন চুক্তি করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। সে নিজেও নতুন চুক্তির ব্যাপারে আমাদের সঙ্গে একমত। বোর্ডের নির্দেশনা অনুযায়ী তার বেতন বাড়ছে। আর সেটার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আসন্ন বোর্ড মিটিংয়ে।’







