রাজধানীর হানিফ ফ্লাইওভারে ১১.৭ কিলোমিটার অংশে বিভিন্ন পয়েন্টে থাকা সিঁড়ি ভেঙ্গে ফেলতে হবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই ফ্লাইওভারের নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের করা লিভ টু আপিল খারিজ করে দেন।আদালতে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের পক্ষে ছিলেন ব্যারেস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম । রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।








