চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়রপ্রার্থী এরিক এডামসকে তিন বাংলাদেশি সংগঠনের সমর্থন

শাহ ফারুক রহমানশাহ ফারুক রহমান
১০:৫৬ পূর্বাহ্ন ০৯, জুন ২০২১
প্রবাস সংবাদ
A A

আগামী ২২জুন নিউইয়র্ক সিটি করপোরেশন নির্বাচনে শক্তিশালী মেয়র প্রার্থী এরিক এডামসকে সমর্থন দিয়েছে মুলধারার তিনটি সংগঠন। সংগঠনগুলোর নেতৃত্বে আছেন বাংলাদেশি ডেমোক্রেটরা।

সোমবার জ্যাকসন হাইটসে বেলা ১টায় এই নির্বাচনী সভার আয়োজন করে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, নিউ আমেরিকান উইমেন ফোরাম, নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম এন ওয়াই। এ সময় বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অন্য কমিউনিটির সাধারণ ভোটাররাও।

বাংলাদেশ কমিউনিটির মানুষের ভালবাসায় সিক্ত হয়ে মেয়র প্রার্থী এরিক এডামস বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি বাংলাদেশি আমেরিকানদের পাশে থাকবেন। তিনি এই কমিউনিটির মানুষের দাবি দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমাদের প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে একযোগে কাজ করতে হবে।

এ সময় বক্তৃতা করেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম, ভাইস প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, নিউ আমেরিকান উইমেন ফোরামের প্রেসিডেন্ট রুবাইয়া রহমান, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলমসহ অন্যরা।

তাছাড়া মঙ্গলবার সন্ধ্যায় সিটি কম্পট্রোলার প্রার্থী ডেভিড এপরিনের সঙ্গে বাংলাদেশ কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকার স্বাদ রেস্টুরেন্টে। উপস্থিত ছিলেন প্রবীণ ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, শাহ নেওয়াজ, এটর্নি মঈন চৌধুরী, সিটি কাউন্সিলম্যান প্রার্থী সাবুল উদ্দিন, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিবসহ অন্যরা।

Jui  Banner Campaign
ট্যাগ: মেয়রমেয়র প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT