চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র জরিমানা করার পরও তিনগুণ দামে বিক্রি হচ্ছে বেগুন

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৮:২৫ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
বাংলাদেশ
A A

মেয়র জরিমানা করার পরও রোজা শুরুর আগেরদিন তিন গুণ দামে বিক্রি হচ্ছে বেগুন। প্রায় দ্বিগুণ হয়েছে অন্যান্য পণ্যের দাম। ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত মনিটরিং থাকা দরকার।

রাজধানীর হাতিরপুল বাজার পরিদর্শনে গিয়ে সকালে এক চাল ব্যবসায়ীকে কুড়ি হাজার টাকা জরিমানা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। হুঁশিয়ারি দেন সিটি কর্পোরেশনের নির্ধারিত দামের অতিরিক্ত নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুধু চাল নয়, অন্য সব নিত্যপণ্যের ক্ষেত্রেও হুঁশিয়ারি ছিল মেয়রের, বিশেষ করে খাদ্যপণ্যে। কিন্তু, মেয়রের হুঁশিয়ারির ৪ ঘণ্টা না যেতেই সিটি কর্পোরেশন নির্ধারিত দামের তিন গুণ দামে বিক্রি হয় রোজার মাসে মুখরোচক বেগুনি বানানোর বেগুন।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রমজানের একদিন আগে অনেক নিত্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। টমেটো ৩০ টাকা থেকে বেড়ে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, শসার দাম ১০ টাকা বেড়ে ৫০ টাকা, কাঁচা মরিচ প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৫০ টাকা থেকে বেড়ে গাজর বিক্রি হচ্ছে ১শ টাকায়।

প্রতি হালি লেবু আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি রুই ও কাতল মাছ ২০ থেকে ৪০ টাকা বেড়ে ৩০০ থেকে ৩৪০ টাকা, পাঙ্গাস ১২০ থেকে ১৫০ টাকা, কই ২৪০ থেকে ৩০০ টাকা, টেংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৪৪০ টাকা থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

ছবি: জাকির সবুজ

রমজানে গরুর মাংসের দাম ৪৭৫ টাকা কেজি দরে বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। খাসির মাংস ৭২০ থেকে ৭৮০ টাকা, ফার্মের মুরগি ১৬৫ থেকে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

Reneta

এছাড়াও রমজানের অতি দরকারী সামগ্রী ছোলা এক সপ্তাহের ব্যবধানে ৭০ টাকা থেকে বেড়ে প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, টিম গঠনের পাশাপাশি পন্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং দরকার। বিক্রেতারা বলছেন, খুচরা বাজারের আগে পাইকারী বাজার নিয়ন্ত্রণ করা জরুরি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT