চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেরপুর-ফরিদপুরের তালের পাখা বিলুপ্তির পথে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ১০, মে ২০১৫
অর্থনীতি
A A

 মেহেরপুর ও ফরিদুরপুরের পাখা শিল্প  বৈদ্যুতিক যন্ত্রের কবলে পড়ে আজ বিলুপ্তির পথে। এরপরও বাঙালি ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য নানা সংকটের মধ্য দিয়ে গোনা কয়েকটি পরিবার ধরে রেখেছে এই শিল্প।

আবহমান বাংলায় গ্রীষ্মকালের বন্ধু তালের পাখা। যা মানুষ ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। কিন্তু দিনে দিনে বৈদ্যুতিক যন্ত্রের প্রতি মানুষের নির্ভরতা বাড়ায় কমে এসেছে হাতপাখার আবেদন। অন্যদিকে তালগাছ কমে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ছে এই কুটিরশিল্পের ভবিষ্যত।

ভবিষ্যতের কথা চিন্তা না করে মেহেরপুর ও ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ২০-৩০টি পরিবার তালপাখা তৈরী করে যেমন জীবিকা নির্বাহ করছে তেমনি বাঁচিয়ে রাখছে এই শিল্পকে।

মেহেরপুরের তালপাখার কারিগররা বলছেন, তালপাখার প্রতি মানুষদের আগ্রহ না থাকায় বিক্রি হচ্ছে না। আর যাই বিক্রি হয় তা দিয়ে লবণ কেনারও সাধ্য থাকে না। কারিগরদের দাবি, সরকার যদি এই শিল্পের জন্য কিছু পদক্ষেপ নেয় তাহলে শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের জীবনধারার উন্নয়ন ঘটবে।

ফরিদপুরে হাতপাখা তৈরি করা পরিবারগুলোর চিত্র ঠিক একইরকম। ফরিদুরের কারিগররা বলছেন, মৌসুমে একটি পরিবার হাতপাখা তৈরি করতে পারে প্রায় দশ হাজার পাখা। কিন্তু বৈদ্যুতিক যন্ত্রের কবলে পড়ে স্থানীয়ভাবে প্রতিটি পাখার পাইকারি দাম রাখা হয় আট-দশ টাকা। যা একটি পরিবারের দু’বেলা খাবারের অর্থ যোগান দেয় না। সরকারি পৃষ্ঠপোষকতার সাহায্য ছাড়া এই শিল্পকে ধরে রাখা সামর্থ্য ও সাধ্য এই পরিবারগুলো নেই বলেও জানান হাতপাখা কারিগররা।

মেহেরপুর বিসিক শিল্পনগরীর ডেপুটি ম্যানেজার বাবুল ইসলাম বলেন, সহজ শিল্পে ঋণের ব্যবস্থা করা গেলে বাঁচবে এই শিল্প।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরিদপুরমেহেরপুরশিল্পহাতপাখা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT