মেহেরপুরে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। শয্যা সংকটের কারণে মেঝেতে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।
স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালে শয্যা সংকট থাকলেও ওষুধের সংকট নেই।
মেহেরপুর জেনারেল হাসপাতালকে আড়াই’শ বেডে উন্নীত করা হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ১শ’ বেডের হাসপাতালে প্রায় প্রতিদিনই আড়াইশ’ থেকে তিনশ’ রোগী ভর্তি থাকছে। এর মধ্যে ৫০ থেকে ৭০ জন থাকছে ডায়রিয়া আক্রান্ত রোগী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওষুধপত্র ও মেডিকেল টিম প্রস্তুত আছে।
এসময় ঘন ঘন স্যালইন খাওয়াসহ অন্যান্য তরল খাবার বেশী বেশী খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।








