ইন্টারনেট নির্ভরতা বেড়ে যাওয়ায় পাঠক শুন্য হয়ে পড়ছে মেহেরপুর সরকারি গণগ্রন্থাগার। পাশাপাশি বই কমে যাওয়ায় শিক্ষার্থী পাঠকরা চাহিদামতো বই না পেয়ে হতাশ হয়ে পড়ছেন।
মেহেরপুরের একমাত্র সরকারি গণগ্রন্থাগারটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে থাকতো কিছু দিন আগেও। তবে এখন কেবল শিক্ষার্থীরাই আসেন। চাহিদা অনুযায়ী বই না পেয়ে তারাও আগ্রহ হারাচ্ছেন।
ইন্টারনেট নির্ভরতা যতই থাকুক না কেন সন্তানদের পাঠক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরো সচেতন হওয়া জরুরি বলে মনে করছে গ্রন্থাগার কতৃপক্ষ।
পাঠক বাড়লে বইও বাড়বে, বাড়বে পারস্পারিক যোগাযোগও। পাঠক বাড়াতে নানা কর্মসূচি হাতে নিয়েছে মেহেরপুর সরকারি গ্রন্থাগার।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







