মেহেরপুরে শসার আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। রমজান মাসের শুরুতেই দুই টাকা দরের শসার দাম দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ টাকায়। কৃষক জানায়, রমজানের দুই দিন আগেও শসার দর ছিল কেজি প্রতি ২টাকা।
এতে চরম লোকসানে পড়ার আশংকায় ছিলেন তারা। তবে রমজানে দাম বাড়ায় লোকসান কাটিয়ে এখন লাভের মুখ দেখছেন কৃষকরা। কৃষি বিভাগের হিসেবে, এবার জেলায় শসার চাষ হয়েছে প্রায় ৫শ’ হেক্টর জমিতে। বিঘাপ্রতি খরচ হয়েছে ১২ থেকে ১৫ হাজার টাকা।





