মেহেরপুরে উচ্চ ফলনশীল ‘সুখসাগর’ পেঁয়াজ চাষ করে লোকসানে পড়েছেন কৃষক। বাজার দর পড়ে যাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বাজার দখল করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ কৃষকের।
মেহেরপুরে মুজিবনগর উপজেলায় সুখসাগর পেঁয়াজ চাষ হয়েছে সবচেয়ে বেশি। পেঁয়াজ তোলা শুরু করার পর হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে চাষির খরচ হয়েছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। বাজারে বিক্রি হচ্ছে ৩০/৩৫ হাজার টাকায়।
চাষিরা বলছেন, এলসির মাধ্যমে ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় দেশি পেঁয়াজের দর পড়ে গেছে।
পেঁয়াজ সংরক্ষণ করলে চাষিরা লোকসানের কবল থেকে রক্ষা পাবে বলে মনে করছে কৃষি বিভাগ।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-







