মাত্র তিন কিলোমিটার রাস্তা না থাকার কারণে মেহেরপুর সদর উপজেলার চার গ্রামের কৃষক তাদের উৎপাদিত ফসল সময়মতো ঘরে তুলতে পারছেন না। ফসল আবাদ করে চরম লোকসানের মুখে পড়েছেন তারা।
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাঁড়িবাকা, শালিকা, বুড়িপোতা ও নবীননগর – এ চার গ্রামে প্রায় ২০ হাজার কৃষক। এ চার গ্রামে একটিই ফসলের মাঠ। ওই মাঠে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে কৃষক বিভিন্ন ফসল চাষ করেন। কৃষকরা জানিয়েছেন, বর্ষা মৌসুমে বাঁড়িবাকা থেকে নবীননগর পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ একটি রাস্তায় মানুষ হেঁটেও চলতে পারে না। এ রাস্তা ব্যবহার করে সময়মতো ফসল ঘরে তুলতে হিমশিম খেতে হয় কৃষককে।
রাস্তার বেহাল দশার কারণে অনেক কৃষকের ফসল মাঠেই পচে নষ্ট হয়ে যাচ্ছে।
রাস্তা পুন:সংস্কারের কথা জানালেন এলাকার প্রতিনিধি।
মেহেরপুর সদরের বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ্ জামান জানান, রাস্তা কিছুটা পাকা করা হয়েছে। বাকিটা সম্পর্কে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরকার আশা প্রকাশ করে বলেন, শিগগিরই রাস্তার কাজ শেষ হবে। তখন এলাকাবাসীর সমস্যা দূর হবে।
এই রাস্তাটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।








