মেহেরপুর জেলায় খরার কবলে পড়ে মরিচের ফলন বিপর্যয় হয়েছে। অনাবৃষ্টির কারণে মরিচ গাছ শুকিয়ে মরে যাচ্ছে। সেই সাথে যোগ হয়েছে পচনরোগ। জেলায় এবার ২ হাজার পাঁচশ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
একজন কৃষক বলেন, মরিচের চাষ করে এবার বিপদের মুখে পড়ে গেছি। আরেকজন বলেন, বারবার পানি দিয়েও গাছ টিকিয়ে রাখা যাচ্ছে না।
তবে কৃষকরা জানান, বাজার দর ভালো হলে তারা লোকসান কাটিয়ে উঠতে পারবেন।






