মেহেরপুরে বাণিজ্যিকভিত্তিতে ওল চাষ বাড়ছে। পতিত ও বেলে দোঁআশ মাটিতে ওল চাষ করে লাভবান হচ্ছেন চাষি। গত কয়েক বছর ধরে মেহেরপুরে চাষ হচ্ছে মাদ্রাজি জাতের ওল। বিঘায় ২০-২৫ হাজার টাকা খরচ করে ৬০-৭০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন চাষি। প্রতিটি গাছ থেকে ৮-১০ কেজি ওল পাচ্ছেন তারা। বাজারমূল্যও পাচ্ছেন ভালো।
ওল চাষি বলেন, ওলটা সবজি হিসেবে বিক্রি হয়। আর ওল ও বীজ দু’টো বিক্রি করে বেশ লাভবান হয়েছি। গত বছর আমার ১০ কাঠা জমিতে খরচ বাদ দিয়ে ৫০হাজার টাকা ছিল। তাই আশা করছি এবছরে একলাখ টাকা ওল বিক্রি করতে পারব।
মেহেরপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, জেলায় এ বছর ২০ হেক্টর জমিতে ওল চাষ হয়েছে। কৃষি বিভাগের সহায়তা নিয়ে চাষি ভালোমানের ওল আবাদ করেছে। এই ফসলটি খুবই লাভজনক হওয়ায় বিঘা প্রতি প্রায় একজন চাষি দেড়লাখ টাকা আয় করতে পারে।
চাষীরাও বলছে , চাহিদা বেড়ে যাওয়ায় ওলের বীজ বিক্রি করেও বেশ লাভবান তারা।










