চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

গোলাম মোস্তাফা গোলাম মোস্তাফা
৫:০২ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২১
জনপদ, মেহেরপুর
A A

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হয়েছে। পৃথক দুর্ঘটনার একটি মেহেরপুরে অপরটি ঘটেছে গাংনীতে।

আজ সোমবার সকালের দিকে মেহেরপুর কোর্ট সড়কের পাবলিক লাইব্রেরির মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন মৃত্যুবরণ করেন। আলমগীর হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের তৌফিকুল ইসলামের ছেলে। আগামী ২ ডিসেম্বর থেকে আলিম পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর সেই পরীক্ষায় অংশ নিতেই তার প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন আলমগীর হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমগীর হোসেন মোটরসাইকেল যোগে তার এক বন্ধুকে সাথে নিয়ে মা্দ্রাসা থেকে শহরের প্রধান সড়ক ধরে যাচ্ছিলেন। পাবলিক লাইব্রেরী মোড় এলাকায় বিপরীতগামী একটি ইজি বাইক তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে মারাত্মক আহত হন আলমগীর হোসেন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্যালো ইঞ্জিন চালিত স্ট্রিয়ারিং গাড়ি লাটা হাম্বারের চাকার নিচে চাপা পড়ে নিহত হয়েছে রোজা (৭) নামের এক শিশু। রোজা গাংনী উপজেলার গোপালনগর গ্রামের চাতরপাড়া এলাকার সিঙ্গাপুর ফেরত আসাদুজ্জামানের একমাত্র মেয়ে ও গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। সোমবার বেলা ১১ টার দিকে গাংনী-চাঁন্দামারী রাস্তার আড়পাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন শিশুটির বাবা আসাদুজ্জামান (৩৮)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সানোয়ার হোসেন জানান, আসাদুজ্জামান তার স্ত্রী ও শিশু কন্যা রোজাকে মোটরসাইকেলে নিয়ে রোজার নানা বাড়ির দিকে যাচ্ছিলেন। একই দিকে যাচ্ছিলো ধানের বস্তা বোঝাই একটি স্ট্রিয়ারিং লাটা হাম্বার। লাটা হাম্বারকে ওভারটেক করে বের হওয়ার সময় সামনেই পড়ে একজন পথচারী। তাকে বাঁচাতে গিয়ে লাটা হাম্বারের সামনের রডের সাথে ধাক্কা লেগে শিশুটি চাকার নিচে পড়ে যায়। সাথে সাথে শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষার্থী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT