মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ টিনের চিমনীর ইট ভাটা সিলগালা ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দিনব্যাপী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া আঞ্চলিক দুর্নীতি দমন কমিশনের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
এসময় মোনাখালী, দারিয়াপুর ও ভবানিপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যককে ২০ হাজার টাকা করে জরিমানা ও ভাটার বৈধ্য কাগজপত্র না থাকায় সিলগালা করে দেওয়া হয়।
এসব ভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়ার অঞ্চলের উপ-পরিচালক লুৎফর রহমানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
জেলা প্রশাসক আতাউল গনি জানান, এ ইটভাটা নির্মাণের জন্য জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই-এর কোন অনুমোদন নেয়া হয়নি। এসব অবৈধ ইটভাটাকে কেন্দ্র করে দুর্নীতি ঘটছে এবং দুর্নীতির কারণে বেআইনীভাবে ইটভাটা সৃষ্টি হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








