চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবধান করে দিলেন মেহজাবীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘মেহজাবীন চৌধুরী’ লিখে খোঁজ করলে অসংখ্য আইডি ও পেজ দেখা যায়। অনেকসময় এগুলো গুনে শেষ করা যায় না। মেহজাবীনের ফ্যান-ফলোয়ার্স যারা আছেন, তারা মাঝেমধ্যে এ নিয়ে বিভ্রান্তিতে পড়েন। কোনটা আসল আর কোনটা ভূয়া বুঝে উঠতে পারেন না।

মেহজাবীন নিজেও এসব ভূয়া আইডি নিয়ে বিভ্রান্তিতে পড়েন! কারণ, তার নামে চালু এসব ভূয়া ফেসবুক থেকে অনেকসময় প্রতারণা করা হচ্ছে। সেগুলোর সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয় এই লাক্সতারকা। সেজন্য ভূয়া আইডি থেকে দূরে থাকার জন্য সাবধান করে দিলেন মেহজাবীন। তিনি জানান, দয়া করে ফেক আইডি থেকে সবাই সাবধান থাকবেন।

মেহজাবীন বলেন, ‘‘এই আইডি ব্যবহারকারীরা (ইউজার) আমার নামে নকল-ফেক আইডি খুলে টাকা ও আর্থিক সাহায্য চাইছে। এদের থেকে সাবধান হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এমন ম্যাসেজ পেলে আমাকে জানাবেন কিংবা রিপোর্ট করবেন।’’

তিনি বলেন, ‘আমার একটি নিজস্ব ফেসবুক আইডি আছে যেটি ফেসবুক কর্তৃপক্ষ থেকে স্বীকৃত (ভেরিফায়েড)। ওই আইডির ফলোয়ার্স পাঁচ লাখ পঞ্চাশ হাজারের বেশি। এছাড়া একটি ফ্যান পেজ রয়েছে সেখানে তিন লাখ পঁচাশি হাজারের মতো। শুধুমাত্র এই দুটো আমি নিয়ন্ত্রণ করি। এছাড়া ফেসবুকে বাকি যত আইডি রয়েছে সবগুলোই ভূয়া। ওইসব ভূয়া আইডি ও পেজের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’

২০০৯ সালে লাক্স ‘চ্যানেল আই সুপারস্টার’ থেকে বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। এরপর থেকে মডেলিং, বিজ্ঞাপন, নাচ ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। প্রায় দশ বছরের ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে নিজেকে তুলে ধরে পরিণত হয়েছেন মেহজাবীন। ছোটপর্দায় তিনি পেয়েছেন দারুণ সাফল্য। বিশেষ করে গেল বছরের অন্যতম আলোচিত নাটক মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’তে অভিনয় করে তুমুল আলোচিত হয়েছিলেন মেহজাবীন চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মেহজাবীন চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT