চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহজাবীনের মুখে কী হয়েছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৯
বিনোদন
A A

মেহজাবীন চৌধুরী নিন্ম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একটি প্রতিষ্ঠানে চাকরী করেন। তার গায়ের রঙ চাপা শ্যামলা। সমস্ত মুখ জুড়ে কালো কালো দাগ। এগুলো বসন্ত ও ব্রণের দাগ! একই অফিসে চাকরী করেন অপূর্ব। তারও একটি রোগ রয়েছে। চুলকানির সমস্যা। ইলিশ, চিংড়ি মাস, বেগুন, গরুর মাংস জাতীয় খাবার খেতে পারেন না তিনি।

এ নিয়ে দুজনেই অফিসের সহকর্মীদের থেকে কথা শুনতে হয়। অনেক ঘটনার পর অপূর্ব-মেহজাবীনের মধ্যে প্রেম হয়। এরপরের গল্প অন্যরকম। এমন গল্পে ছোটপর্দার জনপ্রিয় এই দুই তারকাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন নির্মাতা বিইউ শুভ। চয়ন দেবের লেখা এ নাটকের নাম ‘মেঘের বাড়ি যাবো’।

‘মেঘের বাড়ি যাবো’ নাটকের একটি দৃশ্যে অপূর্ব-মেহজাবীন

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা শুভ বললেন, অপূর্ব-মেহজাবীনকে নিয়ে গতমাসে ‘ফার্স্ট লাভ’ নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। অল্পদিনে রেকর্ড পরিমাণ মানুষ কাজটি ইউটিউব থেকে দেখেন। ওই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার অপূর্ব-মেহজাবীনকে নিয়ে ‘মেঘের বাড়ি যাবো’ বানাচ্ছি।

নির্মাতা আশা করছেন, এ কাজটিও সাড়া ফেলবে। নির্মাতা বিইউ শুভ বলেন, অপূর্ব-মেহজীবন দুজনেই একেবারেই ব্যতিক্রম একটা কাজ করছে। বিশেষ করে মেহজাবীন গ্ল্যামারস লুক বেরিয়ে নতুন একটি চরিত্রে কাজ করছে। দুদিন শুটিং হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) চলছে এ নাটকের শেষদিকে দৃশ্যধারণ।

নির্মাতা বিইউ শুভ জানান, আসছে পহেলা বৈশাখে ‘মেঘের বাড়ি যাবো’ নাটকটি একটি অনলাইন প্লাটফর্মে প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বজিয়াউল ফারুক অপূর্বনাটকমেহজাবীনমেহজাবীন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT