চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহজাবীনকে নির্যাতন করেন সাইফ চন্দন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০১৯
বিনোদন
A A

ট্রাকের ব্যবসা করেন সাইফ চন্দন। সেখান থেকে যা ভাড়া পান তাই দিয়ে আমোদ ফুর্তিতে দিন কেটে যায়। তার বউ মেহজাবীন খুব সাধারণ একজন গৃহিণী। কোনো ধরণের বিলাসিতা নেই তার মধ্যে। স্বামী চন্দনের এলোমেলো দিনযাপন নিয়ে মাঝেমধ্যে তাকে বোঝান মেহজাবীন। কিন্তু না বুঝে প্রায়ই উল্টো মেহজাবীনকেই নির্যাতন করেন সাইফ চন্দন।

কখনো থাপ্পড়, কখনো ধাক্কা দিয়ে ফেলে দেন, কখনো প্যান্টের বেল্ট খুলে মারেন। মেহজাবীনকে পেটাতে পেটাতে কখনো মেরে রক্তাক্ত করে দেন চন্দন। তার কথা হলো, ‘আমি আবার বাবার টাকায় উড়াবো, ফুর্তি করবো। বউ কেন বাঁধা দেবে? বউ থাকবে বউয়ের মতো!’ এরমধ্যে একদিন মেহজাবীনের পুরাতন প্রেমিকের কথা জেনে যায় চন্দন। এ নিয়ে বাঁধে লঙ্কাকাণ্ড!

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শবনম’। যেখানে একজন বদ মেজাজি ও বখাটে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সাইফ চন্দন, আর তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

গোলাম সারোয়ার অনিকের রচনায় ‘শবনম’ নাটকটি পরিচালনা করছেন যুগল পরিচালক স্বাধীন ফুয়াদ। ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। সাইফ চন্দন ও মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন জনি।

নাটকটি প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, এখানে আমার চরিত্র কিছুটা নেগেটিভ। মেহজাবীন তার অবস্থান থেকে সুপারস্টার। তার বিপরীতে কাজ করতে পারাটা অনেক ভালো লাগার। মেহজাবীনের ক্যারিয়ার শুরুর সময় থেকে তার সঙ্গে আমার পরিচয়। কাজের সময় দুজনেই খুব সিরিয়াস ছিলাম।

বাস প্রোডাকশন-এর ব্যানারে নির্মিত হয়েছে ‘শবনম’ নাটকটি, প্রযোজনা করছেন বিইউ শুভ। জানা যায়, শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকবিইউ শুভমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশবনমসাইফ চন্দন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT