চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-সুয়ারেজ কীর্তিতে বার্সার গোল বন্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

‘এমএসএন’ জুটির জয়রথ ছুটছেই। এবার তাদের গোল বন্যার শিকার সেল্টা ভিগো। তবে এসব ছাড়িয়ে আলোচনায় এখন মেসি-সুয়ারেজ কীর্তি।

৮১ মিনিটে ডি বক্সের মধ্যে ভিগো ডিফেন্ডার কাস্ট্রো মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক নিতে এগিয়ে যান মেসি। কিন্তু সরাসরি পোস্টে সরাসরি শট না নিয়ে টোকা দিয়ে বল এগিয়ে দেন। তা থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন সুয়ারেস।

লুইস সুয়ারেজের হ্যাটট্রিক সঙ্গে মেসি, নেইমার-রাকিতিচের গোল লা লিগায় সেল্টা ভিগোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে টিম বার্সেলোনা।

২৮ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে কাতালানদের প্রথম অবশ্য এনে দেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এ সেনসেশনের নেওয়া শট শেষ মূহুর্তে বাক নিয়ে জাল খুঁজে পেলে হতাশায় ডুবে ভিগো শিবির।

এগারো মিনিট বাদে সমতায় ফেরে সেল্টা ভিগো। ডি বক্সের ভেতর জর্ডি আলবা ভিগো স্ট্রাইকার জন গুইদেত্তিকে ফাউল করলে পেনাল্টি পায় সেল্টা ভিগো। তা থেকে দলকে সমতায় ফেরান গুইদেত্তি।

দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে বার্সেলোনা লিড পায় সুয়ারেজের গোলে। মেসির চিপ থেকে বল পেয়ে প্রতিপক্ষের বলে বল জড়ান লুইস সুয়ারেস।

Reneta

এরপর ৭৫তম মিনিটে নিজের দ্বিতীয় ও ৮১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন উরুগুইয়ান এ স্ট্রাইকার।

এর তিন মিনিট বাদে সুয়ারেজের বাড়ানো বল ধরে গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন ইভান রাকিতিচ। স্কোর লাইন দাঁড়ায় ৫-১।

অতিরিক্ত সময়ে স্কোরশিটে নাম লেখান নেইমার। সুয়ারেসের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন নেইমার। এ জয়ে পয়েন্টে টেবেলিরে শীর্ষ স্থান আরও পোক্ত হলো বার্সেলোনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT