চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-সুয়ারেজ-আলবার গোলে বার্সার বড় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

লিওনেল মেসির জাদুকরী ফুটবল ও সুয়ারেজের জোড়া গোলে লা লিগায় বছরের শেষ ম্যাচে সহজ জয় পেয়েছে বার্সেলোনা।

রোববার রাতে এসপানিওলকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। ১৬ ম্যাচে দলটির পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা জিনেদিন জিদানের দলের পয়েন্ট ৩৭।

ন্যু ক্যাম্পে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ম্যাচের ১৮ মিনিটে ইনিয়েস্তার পাস থেকে চমৎকারভাবে জাল খুঁজে নেন সুয়ারেজ। যদিও প্রথমার্ধের শেষে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দুটি সহজ সুযোগ নষ্ট করে বার্সা।

Banglabid

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে চারজনকে কাটানো মেসির অবিশ্বাস্য কারিকুরির পর কোনোমতে তার শট ঠেকান এসপানিওলের বদলি গোলরক্ষক। তবে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সুয়ারেজ। ছুটে এসে পা বাঁয়ের শটে ব্যবধান বাড়ান তিনি।

১২টি করে গোল করে লিগে মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোল এখন সুয়ারেজের

৬৯তম মিনিটে আবার মেসির জাদুকরী ফুটবল। এবার অবশ্য শেষ মুহূর্ত নিয়ন্ত্রণ হারালেও বল পাঠান জর্দি আলবার কাছে। স্প্যানিশ ডিফেন্ডারের জোরালো শটে স্কোর লাইন হয়ে যায় ৩-০।

৭৯ মিনিটে এস্পানিওলের পক্ষে একটি সান্ত্বনাসূচক গোল করেন ডেভিড লোপেজ।

Reneta

তবে খালি হাতে ফিরতে হয়নি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী লিও মেসিকে। চোখ ধাঁধানো কৌশলে ৯০ মিনিটে দলের চতুর্থ গোল করেন তিনি। বক্সের বাইরে থেকে বল সুয়ারেজের দিকে পাস দিয়ে এক দৌড়ে গোলমুখের সামনে চলে যান মেসি। উরুগুইয়ান স্ট্রাইকার তিনজন ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বল তুলে দেন আর্জেন্টাইন তারকার কাছে, বাঁ পায়ের আলতো ছোঁয়ায় গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন বিশ্ব সুন্দরী স্টেফানি দেল ভালে

পরবর্তী

তীব্র ভূমিকম্পে কাঁপল পেরু

পরবর্তী

তীব্র ভূমিকম্পে কাঁপল পেরু

বন্দুকধারীর হামলায় রক্তাক্ত জর্ডান, পর্যটকসহ নিহত ১০

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT