চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-সুয়ারেজের অভাব বুঝল বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মত কয়েকজন প্রাণভোমড়াকে বসিয়ে সেল্টা ভিগোর মাঠে হোঁচট খেয়েছে বার্সেলোনা। কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে সেল্টার মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে বড়দিনের বিরতির আগে দুরন্ত বেগে ছুটে চলা দলটি।

বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরুটা দুর্দান্ত করলেও শেষটা রাঙাতে পারেনি বার্সা। ১৫ মিনিটেই এগিয়ে গিয়েছিল অতিথিরা। আন্দ্রে গোমেজের ক্রস হোসে আর্নাইজকে খুঁজে পেলে গোলের খাতা খোলে বার্সার।

খেলার গতির বিপরীতে ৩১ মিনিটে অবশ্য সমতা ফেরায় সেল্টা। পিয়োনে সিস্টো কোনাকুনি শটে বার্সার জাল খুঁজে নেন। এতে সমতায় থেকেই বিরতিতে যায় দুদল।

মধ্যবিরতির পর ডেনিস সুয়ারেজের দুটি প্রচেষ্টা প্রতিপক্ষ রক্ষণ ও গোলরক্ষক দেয়ালে আটকে গেলে হতাশা বাড়তে থাকে বার্সার। ৬২ মিনিটে সার্জিও বুসকেটসের দূরপাল্লার শট পোস্ট দুর্ভাগ্যে পড়লে হতাশা আরও বাড়ে।

Reneta

পরে বার্সা রক্ষণকে চাপে রেখে জোড়া সুযোগ সৃষ্টি করেছিল স্বাগতিকরাও। কিন্তু কোনপক্ষই আর গোল আদায় করতে পারেনি। চোট কাটিয়ে ফেরা উসমানে ডেম্বেলেও কাজের কাজটি করতে পারেননি। এদিন সুযোগ হাতছাড়ার মহড়া দেয়া বার্সার হোঁচটের পথ প্রশস্ত হয় অবশ্য ডেম্বেলে ঝলকের আগেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সামেসিসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদ্রিদে বাড়ির খোঁজে নেইমার!

পরবর্তী

সাড়ে তিনশ বছরেও অমলিন সাতগম্বুজ মসজিদ

পরবর্তী

সাড়ে তিনশ বছরেও অমলিন সাতগম্বুজ মসজিদ

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র-ইউরোপ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT