জাতীয় দলের অধিনায়ক ও কোচের ভোটেই প্রতিবছর ব্যালন ডি’অর ওঠে বছরের সেরা খেলোয়াড়ের হাতে। সে হিসেবে রোনালদো-মেসির ছিলো ভোট দেওয়ার সুযোগ। কিন্তু তাদের ভোট পেলেন কারা?
ব্যালন ডি’অরের চূড়ান্ত ঘোষণা আসার আগেই যেমন রোনালদো স্বীকার করে নিয়েছিলেন, এবার তার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে মেসি কিংবা নেইমারের হাতে ব্যালন ডি’অর উঠলে খুব একটা অবাক হবেন না।’
কিন্তু ভোট প্রদানের ক্ষেত্রে তার কাছে যোগ্য দু’জনের কেউই ভোট পেলেন না। রোনালদোর ভোট পড়লো করিম বেনজামা, গ্যারেথ বেল এবং হামেস রদ্রিগেজের বক্সে।
ঠিক এমনটি হয়েছে মেসির ক্ষেত্রেও। অ্যাওয়ার্ড পূ্র্ব সংবাদ সম্মেলনে মেসি বলেছিলেন, রোনালদো এবং নেইমার এখানে নিজেদের যোগ্যতা দিয়েই এসেছে।
কিন্তু মেসির ভোট পড়েনি রোনালদোর বক্সে। মেসি সেরা হিসেবে বেছে নিয়েছেন তিন ক্লাব সতীর্থ নেইমার, ইনিয়েস্তা এবং সুয়ারেজকে।
তবে এবারই প্রথম নয় গত আট বছর ধরে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখা মেসি-রোনালদো কেউই কখনও কারও পক্ষে ভোট দেননি।






