চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি ‘মাছি’, সুয়ারেজ ‘কুৎসিত’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মার্সেলোর বিকল্প হিসেবে ভালোই পারফরম্যান্স দেখাচ্ছেন সার্জিও রেগুইলন। ২২ বছর বয়সী এ লেফট-ব্যাকের কারণে ডাগআউটে বসে থাকতে হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। শনিবারের এল ক্ল্যাসিকোতে রেগুইলনের অন্যরূপও দেখেছে খেলা দেখতে বসা দর্শকরা। এ তরুণ দেখিয়ে দিয়েছেন শুধু মাঠের খেলাই নয়, মুখের কথাও সমানভাবে চলে তার!

শনিবারের ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে ফিরলেও রিয়ালের খেলোয়াড়দের কাছ থেকে বিরূপ অভিজ্ঞতা নিয়ে ফিরেছে বার্সেলোনা। খেলার মাঝখানে কয়েকবার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দুদলের খেলোয়াড়রা। সার্জিও রামোসের হাতের খোঁচায় লিওনেল মেসির মুখ ফেটে রক্ত বের হওয়ার মতো ঘটনাও ঘটেছে। যদিও রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় লাল কার্ড থেকে বেঁচে যান রামোস।

রিয়াল অধিনায়ক রামোসের মতো সমানে কথা খরচ করেছেন রেগুইলন। দ্বিতীয়ার্ধে ম্যাচের এক সময় জেরার্ড পিকের সঙ্গে কথার জড়িয়ে পড়েছিলেন ২২ বছর বয়সী লেফট-ব্যাক। তাকে বোঝাতে এগিয়ে আসেন সুয়ারেজ।

শান্তভাবেই রেগুইলনকে বোঝানোর চেষ্টা করেন সুয়ারেজ। একপর্যায়ে তার ঘাড়ে হাত রেখে সুয়ারেজ বোঝানোর চেষ্টা করাতে বিষয়টি পছন্দ হয়নি রেগুইলনের। উরুগুয়ে ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে বলে বসেন, ‘তুমি হলে কুৎসিত।’ সুয়ারেজ এরপরও বোঝানোর চেষ্টা করলে একই কথার পুনরাবৃত্তি করতে থাকেন রেগুইলন।

সুয়ারেজকে উদ্ধার করতে মেসি এগিয়ে আসতেই তাকেও কথার গোলা ছোঁড়েন রেগুইলন, ‘এই তোমাকে কে খোঁচাচ্ছে, পুলগা!’ স্প্যানিশ ভাষায় পুলগা অর্থ হল মাছি!

রেগুইলনের কথা শুনে তেড়ে আসছিলেন মেসি। তবে রাফায়েল ভারানের চেষ্টায় সে যাত্রায় সেখানেই থেমে যান বার্সা অধিনায়ক।

Reneta

ম্যাচ শেষে অবশ্য অপমানের শোধ তুলেছেন সুয়ারেজ। জয় নিয়ে মাঠ ছাড়ার আগে দুই হাতে অঙ্গভঙ্গি করে রেগুইলনকে বুঝিয়েছেন, ‘হেরে কিন্তু কেঁদো না খোকা!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোলিওনেল মেসিলিড স্পোর্টসলুইস সুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জার্মানি যাদের নিয়ে নামতে পারে প্যারাগুয়ে পরীক্ষায়

জুন ২৯, ২০২৬

যেভাবে সৃষ্টি হলো মুস্তাফা মনোয়ারের ‘পারুল’ চরিত্রটি

জুন ২৯, ২০২৬

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ নির্মাণ করবে: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

অর্থ বিল পাস, বাড়ল করমুক্ত আয়ের সীমা; প্রত্যাহার হলো কয়েকটি প্রস্তাব

জুন ২৯, ২০২৬

তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT