স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
ম্যাচের ২০তম মিনিটে ভিটোলোর গোলে সেভিয়াই প্রথম এগিয়ে যায়। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি বার্সেলোনা। ৩১তম মিনিটে বাঁ পায়ের চমৎকার ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি।
প্রথমার্ধ সমতায় শেষ হলেও, দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৮তম মিনিটে ডিফেন্ডার জেরার্ড পিকের গোল বার্সার জয় নিশ্চিত করে।
এই জয়ে লিগ টেবিলে বার্সেলোনার শীর্ষ স্থান আরও সুরক্ষিত হলো। ২৬ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ৬৬, যা দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট বেশি।







