চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি থাকলেন, কোম্যানের বার্সায় আর যা যা লাগবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসিকে নিয়ে ধোঁয়াশা কেটে গেছে, আর্জেন্টাইন ফরোয়ার্ড নিশ্চিত করেছেন অন্তত আসছে মৌসুমে বার্সা ছাড়ছেন না। তাতে ক্লাবের বুক থেকে নেমে গেছে বিশাল পাথর বোঝা। নিশ্চিন্তে তাই প্রতি মৌসুমের মতো ফের নতুন খেলোয়াড় কেনার মঞ্চে নেমে পড়েছে কাতালান ক্লাবটি।

দায়িত্ব নেয়ার পর নতুন করে বার্সেলোনাকে সাজানো শুরু করেছেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান। আপাতত তার বেশি প্রয়োজন একজন স্ট্রাইকার ও সেন্ট্রাল ডিফেন্ডার।

কোম্যান দায়িত্ব নিয়েই লুইস সুয়ারেজকে ছেড়ে দেয়ার কথা বলেছেন। উরুগুয়ে তারকা নিজ দায়িত্বে ক্লাব খুঁজছেন। জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সুয়ারেজের শূন্যস্থানে ইন্টার মিলানের লৌতারো মার্টিনেজকে বেশি পছন্দ কাতালান ক্লাবটির।

ইন্টারের ভাইস-প্রেসিডেন্ট হাভিয়ের জানেত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা এ মৌসুমে লৌতারোকে বার্সায় যেতে দিতে চান না। যদি শেষপর্যন্ত ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকারকে না পায় বার্সা, যোগ্য বিকল্পও ঠিক করেছে তারা, সেটি হতে পারেন মেম্ফিস ডিপাই।

ডিপাইয়ের সঙ্গে আগে থেকেই বেশ ভালো বোঝাপড়া কোম্যানের। বার্সার কোচ হওয়ার আগে এ স্ট্রাইকারকে নেদারল্যান্ডস জাতীয় দলের সহ-অধিনায়ক বানিয়েছেন তিনি। পুরনো শিষ্যকে ক্লাবে আনতে পারলে দুজনের বোঝাপড়াটা বেশ ভালোই হওয়ার কথা।

আরেক ডাচ শিষ্যকে আনার পরিকল্পনা আছে কোম্যানের। তিনি হতে পারেন লিভারপুলের মিডফিল্ডার জর্জিনিয়ো উইনাল্ডাম। তবে ১৫ মিলিয়ন ইউরো দামের মিডফিল্ডারকে এখনই আনতে চায় না বার্সা। নিতান্তই আর কোনো উপায় না থাকলে উইনাল্ডামকে ন্যু ক্যাম্পে আনা হবে।

Reneta

ইভান রাকিটিচ ও আর্তুরো ভিদালকে ছেড়ে দিলেও ফ্রেঙ্কি ডি ইয়ং, মিরালেম পিয়ানিচ, সার্জি রবের্তো, কার্লেস অ্যালেনা, রিকি পুইদের নিয়ে মাঝমাঠ যথেষ্ট সমৃদ্ধ বার্সার।

সেন্ট্রাল ডিফেন্স নিয়ে মাথাব্যথা যদিও বেশ বার্সার। স্যামুয়েল উমতিতি আর জা-ক্লেয়ার তোদিবোকে ছেড়ে দিতে চাইলেও দুজনের বিকল্প এখনো পায়নি ক্লাবটি। ম্যানচেস্টার সিটি থেকে এরিক গার্সিয়াকে আনতে চাইলেও দুপক্ষের কথা আটকে থাকায় আপাতত নতুন কোনো গতি দেখা যাচ্ছে না।

কোম্যান চাইলে জুনিয়র ফিরপোকে সেন্ট্রাল ডিফেন্সে তুলে আনতে পারেন। সেক্ষেত্রে জেরার্ড পিকে ও ক্লেমেন্ত ল্যাংলের অভিজ্ঞতা ভীষণ প্রয়োজন হবে তার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্তেমেউবার্সাবার্সেলোনামেসিমেসির দলবদললা লিগালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT