চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি গোল করলেন, দুটি গোল করালেন, সেমিতে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি দর্শনীয় ফ্রি-কিকে একটি গোল করলেন, সতীর্থদের বল বানিয়ে দিয়ে দুটি গোল করালেন, কোপা আমেরিকায় আরেকবার উড়ল আর্জেন্টিনার স্বপ্ন। ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালের টিকেট কেটেছে আর্জেন্টিনা।

শনিবার সকালের ম্যাচে কোপার চতুর্থ কোয়ার্টারে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে গেছে আর্জেন্টিনা। মেসির এক গোলের সঙ্গে লিওনেল স্কালোনির মুখে হাসি ফোটানো বাকি গোল দুটি রদ্রিগো ডে পল ও লৌতারো মার্টিনেজের।

সেমিতে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তৃতীয় কোয়ার্টারে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়ে সেমিতে এসেছে কলম্বিয়ানরা।

টানা চতুর্থবার কোপার সেমি নিশ্চিতের দিনে প্রথম গোলের দেখা পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে। মেসির বানিয়ে দেয়া লোপ্পা থেকে জাল খুঁজে নেন ডে পল।

অবশ্য শুরু থেকেই প্রতিপক্ষ রক্ষণে চাপ দিতে থাকে আলবিসেলেস্তেরা। চতুর্থ মিনিটে মার্টিনেজের শট ফেরান গোলরক্ষক হেরমান। ১৭ মিনিটে মার্টিনেজের আরেকটি প্রচেষ্টা প্রতিহত হয় ইকুয়েডর রক্ষণে।

ম্যাচের ২৩ মিনিটে সেরা সুযোগটি হাতছাড়া করেন মেসি। ইকুয়েডর রক্ষণের ভুলে বল পেয়ে ভোঁ-দৌড়ে বক্সে ঢুকে পড়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক, সামনে কেবলমাত্র গোলরক্ষক হেরমান একা, মেসির শট ফেরত আসে পোস্টে লেগে।

Reneta

বিরতির আগে আরও কয়েকটি সুযোগ তৈরি করে অবশেষে ৪০ মিনিটে জালের গেরো খোলে আর্জেন্টিনা। মেসির বাড়িয়ে দেয়া বল আলতো টোকায় লক্ষ্য ঠেলে দেন ডে পল। জাতীয় দল জার্সিতে তার অভিষেক গোল।

বিরতির আগে আগে মেসির ফ্রি-কিকে গঞ্জালেসের দ্রুতগতির হেডে দেয়াল হন ইকুয়েডর গোলরক্ষক। ফিরতি শটও ঠেকিয়ে দেন সেই হেরমানই।

মধ্যবিরতির পর ফিরে পরপর দটি সুযোগ নষ্ট করে ইকুয়েডর। ৭০ থেকে ৮০ মিনিটে দুবার অল্পের জন্য জালের দেখা পাননি মেসি। সেটি পুষিয়ে দেন ৮৪ মিনিটে। তার বানিয়ে দেয়া আরেকটি লোপ্পায় জালের দেখা পান লৌতারো।

ম্যাচে তখন আর্জেন্টিনার জন্য নিশ্চিত জয়ের সুবাস। কিন্তু কী যেন একটা অধরা থেকে যাওয়া ভাব। যার দারুণ প্রদর্শনীতে সেমির টিকেট পেতে চলেছে আর্জেন্টিনা, সেই মেসির একটা গোল না হলে যেন পূর্ণতা পায় না কিছুই!

সেই গোলটিও আসে, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। বক্সের লাইন ঘেঁষে ডি মারিয়াকে টেনে ফেলে দিয়ে শটের সুযোগ করে দেন ইকুয়েডরের পিয়েরো হিনক্যাপেই।

সুযোগটা দারুণভাবে কাজে লাগান মেসি। দর্শনীয় বাঁকানো ফ্রি-কিকে আসরে নিজের চতুর্থ গোলটি তুলে নেন মহাতারকা। পিয়েরো তার আগেই লাল কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআর্জেন্টিনা-কলম্বিয়াকনমেবলকোপা আমেরিকা ২০২১মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT