চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি গোল করলেন-করালেন, উড়ে গেল সেল্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

যে দুটি গোল করলেন, তাতে মিশে থাকল মেসি-সুলভ নান্দনিকতা, যে দুটি গোল করালেন তাতে শিল্পের ছোঁয়া; মেসিময় এমন ম্যাচে গোল করলেন নেইমার-উমতিতি-রাকিটিচ। তাতে বার্সেলোনার আরেকটি উড়ন্ত জয়ের সামনে বিধ্বস্ত সেল্টা ভিগো।

ন্যু ক্যাম্পে শনিবার রাতে সেল্টাকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে স্প্যানিশ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল লুইস এনরিকের দল। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট কাতালানদের। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট ঘরে তোলা রিয়াল মাদ্রিদ আপাতত তাই দুইয়ে।

প্রথমার্ধের শুরু থেকেই সেল্টার ওপর চেপে বসে বার্সার আক্রমণ। ম্যাচের ২০ মিনিটে লুইস সুয়ারেজের শট পোস্ট দুর্ভাগ্যে পড়ার মধ্য দিয়ে এগোতে থাকে স্বাগতিকরা। তখনই ফিরতি বলে মেসির শটও পোস্টে লাগে।

তবে ভাগ্যের ছোঁয়া বেশিক্ষণ স্থায়ী হয়নি অতিথিদের জন্য। ২৪ মিনিটে মেসির গোলে প্রথমবার এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে বল পেয়ে একক চেষ্টায় দ্রুতগতিতে প্রতিপক্ষের বক্সে ঢুকে দর্শনীয় এক টোকায় জালমুখ খোলেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিরতির পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। মেসির বানিয়ে দেওয়া বলেই চিপ করে অতিথি গোলরক্ষককে বোকা বানান ব্রাজিল তারকা। এতে স্বস্তিতে থেকেই বিরতিতে যায় বার্সা।

মধ্যবিরতির পর ফিরে সেল্টার রক্ষণে আরো বেশি করে চেপে বসে স্বাগতিকরা। দুটি সুযোগও হাতছাড়া করেন বুসকেটস-নেইমার। এরপরই মেসি ম্যাজিকের সামনে অসহায় হয়ে পড়েন সেল্টা গোলরক্ষক।

Reneta


ম্যাচের ৫৭ মিনিটে নেইমারের থেকে বল পেয়েছিলেন মেসি, সেটি কোনাকুনি শটে ঠেলে দেন রাফিনহার দিকে; ব্রাজিলের মিডফিল্ডার তা বাড়িয়ে দেন ইভান রাকিটিচের দিকে। সেটি থেকে আরেকদফা ব্যবধান বাড়াতে ভুল করেননি রাকিটিচ।

পরের গোলের উৎসও মেসি। ৫৭ মিনিটে মেসির ক্রস খুঁজে পায় সেল্টার বক্সে ওঁত পেতে থাকা স্যামুয়েল উমতিতিকে। তা থেকে বার্সার জার্সিতে নিজের প্রথম গোলটি তুলে নিতে ভুল করেননি এই ফরাসি ডিফেন্ডার।

তারপরের গোলটি মেসির। সেল্টার রক্ষণে তিনজনকে দর্শক বানিয়ে গোলমুখের কাছে পোঁছান ফুটবল জাদুকর, সেখান থেকে একজনের দুপায়ের ফাঁক গলে বল জালে ঠেলে উৎসবে মাতেন। চলতি লিগে এটি তার ২৩তম গোল ও সর্বোচ্চ।

মনে হচ্ছিল হ্যাটট্রিকটা পেয়েই যাবেন মেসি। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন। কিন্তু তৃতীয় গোলটি পাননি। ফুটবল বিধাতা হয়তো কয়েকটি গোল জমিয়ে রাখলেন পিএসজির জালে জড়িয়ে দেওয়ার জন্য! চ্যাম্পিয়ন্স লিগের নক আউটের ফিরতি লেগে তিনদিন বাদেই যে মেসি-জাদুর দেখা না মিললে ছিটকে যেতে হবে বার্সাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT