চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ৫০০ গোলের দিনে বার্সার হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

মৌসুমের শেষপ্রান্তে এসে বার্সার সেই ফুলে গাঁথা মালা যেন ছিঁড়ে গেছে। এতদিন যে ‘এমএসএন’ ত্রয়ী নিজে গোল না করে অন্যকে দিয়ে গোল করাতে বেশি উৎসাহী ছিল, যেন কেটে গেছে সেই সুরের তাল। নিকট অতীতে বার্সেলোনাকে এমন বেতাল অবস্থায় আর দেখা যায়নি।

লিওনেল মেসির ৫শ’তম গোলের ব্যক্তিগত মাইলফলকে পৌঁছানোর দিনেও ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা।

এক সপ্তাহ আগেই অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স থেকে ছিটকে যাওয়ার পর লা লিগাও হাতছাড়া হওয়ার পথে কাতালানদের। টানা তিন ম্যাচ হেরে শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বার্সা।

গত ৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট যোগ হওয়ায় বার্সা ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট এখন ৭৬।  এক সময় বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ এখন মাত্র ১ পয়েন্ট পেছনে।

খেলা শুরুর প্রথম দিকে বার্সেলোনার আধিপত্য থাকলেও ২৬তম মিনিটে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে গোল পায় ভ্যালেন্সিয়া। নিজেদের জালে বল জড়িয়ে দেন বার্সার ক্রোইশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ।প্রথামার্ধের অতিরিক্ত সময়ে আবারো বার্সেলোনার জালে বল জাড়ায় ভ্যালেন্সিয়া।  মৌসুমের ব্যক্তিগত চতুর্থ দলের ম্যাচজয়ী মহাগুরুত্বপূর্ণ গোল করেন স্যান্টি মিনা।

দ্বিতীয়ার্ধে মরিয়া ফুটবল খেলে বার্সা। ৬৩তম মিনিটে বহু আকাঙ্খিত গোলটি আসে মেসির থেকে। ক্যারিয়ারের ৫০০তম গোলের মাইলফলকে পৌঁছান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করায় বাকি সময়ে আর ম্যাচে ফেরা হয়নি কাতালানদের। ৭৪ শতাংশ বলের দখল রেখেও ঘরের মাঠে শেষ পর্যন্ত মাথা নিঁচু করেই ফিরতে হয় মেসি-নেইমার-সুয়ারেজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT