চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সতীর্থের একহালি গোলে বড় জয় বসুন্ধরার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে বিশাল জয় তুলেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

লিওনেল মেসির জাতীয় দল সতীর্থ খেলবেন, টিসি স্পোর্টসের বিপক্ষে সমর্থকদের তাঁতিয়ে তুলতে এটাই ছিল যথেষ্ট। মাঠে নেমেছিলেনও মেসির এককালের সতীর্থ হার্নান বার্কোস। দেখান জাদুও। বয়স যতই হোক, নামের মর্যাদা রেখে একহালি গোলে এএফসি কাপে বসুন্ধরাকে এনে দিয়েছেন বিশাল জয়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার টিসি স্পোর্টসের বিপক্ষে এএফসি কাপে গ্রুপ ‘ই’তে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল বসুন্ধরা কিংস। জেতার জন্য কোমর বেঁধেই নেমেছিল ক্লাবটি। মালদ্বীপের ক্লাবটিকে দাঁড়াতেই দেয়নি।

Banglabid

বার্কোসের প্রথম ঝলকের দিনে আনিসুর রহমান জিকোর নৈপুণ্য না উল্লেখ করাটা সুবিচার হবে না। একদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড যখন গোল করে চলেছেন, অন্যপ্রান্তে নিজেদের জাল সামলে রেখেছেন বসুন্ধরা গোলরক্ষক। তিনবার পেনাল্টি পেয়ে মাত্র একবারই গোল পেয়েছে টিসি।

বাংলাদেশে এসে প্রথমবারের মতো মাঠে নেমেই কোস্টারিকান অধিনায়ক কলিন্দ্রেসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রথম গোলটি উপহার দেন বার্কোস। ১৮ মিনিটে ডি-বক্সের বাইরে অধিনায়ককে ব্যাকহিলে বলের জোগান দিয়েছিলেন কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার দুশানবে। বাম থেকে ডান পায়ে নিয়ে বল উড়িয়ে নতুন সতীর্থদের দিকে বাড়িয়ে দেন কলিন্দ্রেস। বক্সের মাঝেই ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, কড়া পাহারায়ই রেখেছিলেন টিসির দুই খেলোয়াড়। উচ্চতায় সেই দুজনের থেকে অনেক লম্বা বার্কোসের বল রিসিভে কোনো সমস্যা হয়নি, জোরাল হেডে বল জড়ান জালে।

পিছিয়ে পড়ার তিন মিনিট বাদেই অবশ্য সমতায় ফেরে টিসি। বসুন্ধরা ডি-বক্সে দলটির তারকা ফরোয়ার্ড আলি আশফাক ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক নিতে আসেন ইসমাইল ঈসা। তার প্রথম শটটা ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক আনিসুর, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে সমতা এনে দেন ঈসা।

Reneta

সমতায় থাকা ম্যাচে বার্কোস নৈপুণ্যে ২৬ মিনিটে দ্বিতীয়বার এগিয়ে যায় বসুন্ধরা। এবারে তার গোলের মূল কারিগর উইঙ্গার বিপলু আহমেদ। কলিন্দ্রেসের থেকে বল পেয়ে টিসির এক খেলোয়াড়কে কাটিয়ে উড়িয়ে ক্রস দেন বার্কোসকে। এবারও তাকে পাহারায় রেখেছিলেন টিসির দুই খেলোয়াড়, লাভ হয়নি। উচ্চতা দিয়েই দুজনকে হার মানিয়ে হেডে এএফসি কাপে নিজের প্রথম ম্যাচে জোড়া গোল আদায় করে নেন বার্কোস।

প্রথমার্ধে বসুন্ধরার নায়ক যদি হন অভিষিক্ত আর্জেন্টাইন, দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের আলোটা পুরোপুরি কেড়ে নিয়েছেন গোলরক্ষক জিকো। ৫০ মিনিটে টিসির পক্ষে দ্বিতীয়বারের মতো পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবারও শট নেন ঈসা। ডানে শট নিয়েছিলেন টিসি ফরোয়ার্ড, ঝাঁপিয়ে ঠেকান জিকো।

শট ঠেকালেও তা বিধিসম্মত না হওয়ায় আগেরটি বাতিল করে নতুন করে শট নেয়ার নির্দেশ দেন রেফারি। সঙ্গে হলুদ কার্ড দেখান জিকোকে। পরের মিনিটে তৃতীয়দফা ঈসা শট নিলে বাম পাশে ঝাঁপিয়ে সেই শটও ঠেকিয়ে টিসিকে সমতায় ফিরতে দেননি বসুন্ধরা গোলরক্ষক।

ম্যাচের ৬৭ মিনিটে আবারও পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবার বসুন্ধরার পক্ষে। স্পটকিক নিতে আসেন জোড়া গোল করা বার্কোস। তার শট জাল খুঁজে পেলে বসুন্ধরার হয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক আদায় করে নেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন।

পরে ৭৬ মিনিটে বসুন্ধরার চতুর্থ গোলটি কলিন্দ্রেসের। ডি-বক্সের বাইরে থেকে ডানপ্রান্ত দিয়ে ক্রস করেছিলেন বিশ্বনাথ ঘোষ। ফাঁকায় থাকা কলিন্দ্রেস সুযোগ বুঝে হেডে বল জড়ান জালে।

ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের হালি পূর্ণ করেন বার্কোস। টিসি গোলরক্ষকের ভুলের সুযোগে বক্সের মাথা থেকে আলতো ভলিতে বল জালে জড়িয়ে বসুন্ধরার বড় জয় নিশ্চিত করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি কাপ ২০২০বসুন্ধরা কিংসলিড স্পোর্টসহার্নান বার্কোস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের জায়গায় নাঈম, হাসানের অভিষেক

পরবর্তী

মোবাইল কোর্টের মাধ্যমে শিশুদের দণ্ড দেয়া অবৈধ: হাইকোর্ট

পরবর্তী
করোনা

মোবাইল কোর্টের মাধ্যমে শিশুদের দণ্ড দেয়া অবৈধ: হাইকোর্ট

‘করোনায় করণীয় বৈঠক’ করোনা ভাইরাসে বাতিল

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT