ফুটবল

মেসির সাথে তুলনা পাগলামির শামিল: পেদ্রি

পেদ্রি ফুটবল খেলোয়াড় মাঠে, প্রতিদ্বন্দ্বিতায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

পেদ্রি ফুটবল খেলোয়াড় মাঠে, প্রতিদ্বন্দ্বিতায় মনোযোগী, ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরোপা লিগে শেষ ১৬-এর লড়াইয়ে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে দুর্দান্ত গোলে বার্সাকে সমতায় ফিরিয়েছিলেন পেদ্রি। মুগ্ধতা ছড়ানো গোলের পর অবামেয়াংয়ের গোলে লিড নিয়ে ২-১ গোলে জয় নিয়ে শেষ আট নিশ্চিত করে জাভি হার্নান্দেজের দল। দৃষ্টিনন্দন গোলের পর বার্সা সমর্থকরা সাবেক বার্সা ফরোয়ার্ড ৭ বারের ব্যালন ডি’য়র বিজয়ী লিওনেল মেসির সাথে তুলনা করতে শুরু করেছে ১৯ বর্ষী স্প্যানিশ ফরোয়ার্ডের।

মেদ্রি অবশ্য এখনই মেসির সাথে নিজেকে তুলনা করতে নারাজ। অকপটে শিকার করেছেন মেসির সাথে তার তুলনা করা পাগলামির শামিল।

‘কোনও উপায় নেই মেসির সাথে তুলনা করার। মেসির চেয়ে অনেক ভালো গোল করেছি এটা ভাবার। মেসির সাথে তুলনা করাটা পাগলামি।’

ম্যাচের ৩৭ মিনিটের সময় ডি বক্সের ভিতর ডুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকে পরাস্ত করে বার্সাকে সমতায় ফিরিয়েছিলেন পেদ্রি। যা দেখে মেসির সাথে তুলনা করতে শুরু করেছে সমর্থকরা। ম্যাচ শেষে গোল করার অনুভূতির কথা জানিয়েছেন পেদ্রি।

‘পিছিয়ে পড়ার পর দ্রুত গোল করা ম্যাচ জিততে সাহায্য করে। বল মারার আগে আমি দ্বিধায় ছিলাম কারণ একটি পা দেখতে পাচ্ছিলাম। শট নেয়া পর্যন্ত আমি ফাকা জায়গায় বল রাখতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তা পেরেছি। আমি ভাগ্যবান যে আমাকে মাঠে খুব একটা ভাবতে হয় না।’

‘আমরা যে ধরনের ফুটবল খেলতে চাই তা খেলতে পারছি। মাঠের খেলা বেশ উপভোগ করছি। যা জয় পেতে ভুমিকা রাখছে।’

বিষয়:গ্যালাতাসারাইজাভিপেদ্রিবার্সেলোনামেসিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…