মেসির ইতিহাস গড়ার দিনে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। হিগুয়েনের জোড়া গোলে ভেনিজুয়েলাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে গতবারের রানার্স আপরা।
৬০ মিনিটে গোল করে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ৫৪ গোল নিয়ে বাতিস্তুতার পাশে নাম লিখিয়েছেন লিওনেল মেসি।
ম্যাচের ৮ মিনিটে মেসির পাস থেকে দলের তারকা স্ট্রাইকার হিগুয়েনের গোলে ১-০ তে লিড নেয় আর্জেন্টিনা। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন হিগুয়েন। বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভেনিজুয়েলার ম্যানুয়েল গানথার।
৭০ মিনিটে এক গোলের ব্যবধান কমান সালোমন গিমেনেজ। এর এক মিনিট পরেই লামেলার গোলে ৪-১ এ জয় নিশ্চিত হয় আর্জেন্টাইনদের।
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র।








