চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বিয়ে ঘিরে উৎকণ্ঠা, বিতর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২৫, জুন ২০১৭
স্পোর্টস
A A

আর্জেন্টিনার রোজারিও-বাসীর এই দিনগুলোতে চিন্তার অন্ত নেই। শুক্রবার ছেলেটি শহরে আসবে। বিয়ে। সঙ্গে থাকবে এক ঝাঁক মহাতারকা। ওদিকে আবার চারপাশের অবস্থা ভালো নয়। প্রতিদিন হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতির ভেতর মেসি আর তার তারকা বন্ধুদের কীভাবে নিরাপত্তা দেয়া হবে, তা নিয়ে ঘুম হারাম প্রশাসনের।

এমন চিন্তার ভেতর শহরের কেউ কেউ মেসির এমন বিয়েকে বাঁকাচোখে দেখছেন। রোজারিওর অর্থনৈতিক অবস্থা কোনোদিন তেমন ভালো নয়। প্রাদেশিক কর্মকর্তা কার্লোস ডে ফ্রেড ‘অসমতা’র প্রশ্ন তুলেছেন, ‘প্রতিবেশী হিসেবে এটা আমাদের জন্য অসমতার রূপক। এই বিলাসিতা আমাদের খাটে না। ’

এএফপি জানিয়েছে, মেসির বিয়েতে বার্সা থেকে ২১ জন অতিথি আসবেন। ছেলেবেলার বান্ধবী অ্যান্তোনিলা রোকুজ্জোকে বিয়ে করতে যাচ্ছেন ফুটবলের খুদে জাদুকর। তারা আগে থেকেই সংসার করেন। সন্তান আছে। এতদিন শুধু বিয়েটাই বাকি ছিল।

Banglabid

বার্সা সতীর্থদের পাশাপাশি আরেক জগতের তারকা পপ গায়িকা সাকিরাও বিয়েতে থাকবেন। পিকে জানিয়েছেন স্ত্রীকে সঙ্গে নিয়েই বন্ধুর বিয়েতে যাবেন তিনি।

রোজারিওর সবচেয়ে বিলাসবহুল হোটেল ক্যাসিনো হোটেল কমপ্লেক্সে অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেখানেই বিয়ের অনুষ্ঠান হবে।

রোজারিও শহরে সম্প্রতি সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। ১৭ জুন একটি হামলায় কুখ্যাত সন্ত্রাসী অ্যারিয়েল কান্তেরোর বোন মারা গেছেন। কান্তেরো এখন জেলে আছেন। ওই ঘটনায় চারজন সাধারণ মানুষও নিহত হন।

Reneta

গত পাঁচ বছরে মাদক সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এই শহরে। এই ঘটনার সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা।

রোজারিও প্রশাসন অবশ্য বলছে, মেসি এবং অতিথিদের কোনও চিন্তা নেই। তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগও গ্রহণ করা হয়েছে। এখন শুধু আলোর রোশনাই জ্বলার অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে চলেছে

পরবর্তী

সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে: আবহাওয়া অধিদপ্তর

পরবর্তী

সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে: আবহাওয়া অধিদপ্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঈদের দিনে গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT