চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির প্রশংসায় বার্সাকে খোঁচা দিলেন সুয়ারেজও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

প্রিয় বন্ধু, সতীর্থ লুইস সুয়ারেজের বিদায়টা হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে লিওনেল মেসির। সুয়ারেজের জন্য ইনস্টাগ্রামে আবেগি বিদায়ী বার্তা লিখেছেন বার্সেলোনা অধিনায়ক, সঙ্গে একহাত নিয়েছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউকেও। জবাব দিতে দেরি করেননি উরুগুয়েন তারকাও, একই পোস্টে প্রিয় বন্ধুকে যেমন প্রশংসায় ভাসিয়েছেন আবার তীব্র সমালোচনা করতেও ছাড়েননি সাবেক ক্লাবের।

অনেকটা নিজের ইচ্ছার বিরুদ্ধেই বার্সার সঙ্গে ছয় মৌসুমের সম্পর্ক ছেদ করে চোখের পানিতে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন সুয়ারেজ। মাত্র ছয় মৌসুমে ১৯৮ গোল করে ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়া কিংবদন্তিকে ঠিক যেভাবে বিদায় দেওয়া উচিৎ ছিলো সেটা না হওয়ায় বেশ নাখোশ হয়েছিলেন মেসি। শুক্রবার ইনস্টাগ্রামে প্রিয় বন্ধুকে বিদায় বলতে গিয়ে ক্লাব ও সভাপতিকে ধুয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

‘ক্লাব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই বিদায়টা প্রাপ্য ছিল তোমার, ব্যক্তিগত ও দলীয় শিরোপা জয়ের আনন্দের মধ্যে। যেভাবে তোমাকে ক্লাব থেকে বের করে দিল ওরা, এটা তোমার প্রাপ্য ছিল না কোনোভাবেই। কিন্তু সত্যিটা হলো, সাম্প্রতিক সময়ে এখানে যা হচ্ছে, তাতে আমি আর এখন কোনো কিছুতেই আর অবাক হই না’, ইনস্টাতে এমনটাই লিখেছেন মেসি।

দ্রুতই জবাব দিয়েছেন সুয়ারেজও, ‘মানুষ মেসির কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো- মজার এবং আবেগি। বাইরের সবাই খালি খেলোয়াড় মেসিকেই জানে।’

এরপরই মেসির মত বার্সাকে একহাত নিয়েছেন সুয়ারেজ, ‘তোমাকে সবসময় যে কথাটা বলে এসেছি সেটা মাথায় রাখবে- নিজেকে নিজে উপভোগ করতে শেখো আর সবসময় নিজেকে নাম্বার ওয়ান মনে করবে। ক্লাব আর আন্তর্জাতিক ফুটবলে তুমি যেমন দানবীয় ফুটবলার, দুই-তিনজনের জন্য সেটা কলঙ্কিত হতে দিও না।’

‘প্রিয় বন্ধু, আমি তোমাকে খুবই ভালোবাসি। তোমাদের পাঁচজনকে (মেসি, তার স্ত্রী ও তিন ছেলেকে) খুবই মিস করবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসি-সুয়ারেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT